,

শেষ আটে যাওয়া হলো না বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক: হেরে বিদায় নিলো জামাল ভুঁইয়ারা। এর আগের গ্রুপ পর্বের ম্যাচে ২০২২ বিশ্বকাপের স্বাগতিক দেশ কাতারকে হারিয়ে চমক দেখানো বাংলাদেশ দল ৩-১ গোলে হেরে গেলো উত্তর কোরিয়ার কাছে।

আজ শুক্রবার সন্ধ্যায় এশিয়ান গেমসে ইন্দোনেশিয়ার ওয়াইবাওয়া মুক্তি স্টেডিয়ামে শেষ আটে যাওয়ার লড়াইয়ে নামে বাংলাদেশ-উত্তর কোরিয়া।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ডি-বক্সে আক্রমণ চালায় উত্তর কোরিয়া।
টানা আক্রমণের সুফলও পায় তারা। ম্যাচের ১২ মিনিটের সময় ডি-বক্সে সুশান্ত ত্রিপুরার হাতে বল লাগায় পেনাল্টি পেয়ে যায় কোরিয়া। ইয়ং কিমের করা গোলে এগিয়ে যায় প্রতিপক্ষ দল। এর ভেতর ৪ মিনিটের সময় হলুদ কার্ড দেখতে হয় কাতারের বিপক্ষে গোল করা জামাল ভূঁইয়াকে।

এরপর গোল শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠা বাংলাদেশ শিবিরে যোগ হয় আরও একটি হলুদ কার্ড। ১৭ মিনিটে হলুদ কার্ড দেখেন বিশ্বনাথ ঘোষ।

প্রথমার্ধের ৩৮ মিনিটে নিজেদের ভুলে ২-০ তে পিছিয়ে পড়ে বাংলাদেশ। গোল করেন ইয়ং থাই হান।
দ্বিতীয়ার্ধের শুরুতে আরও দুই হলুদ কার্ড যোগ হয় বাংলাদেশের সাথে। ৫২ মিনিটে বিপলো আহমেদ আর ৫৮ মিনিটে সুশান্ত। এরপর ৬৪ মিনিটে হলুদ কার্ড পান মাসুক মিয়া।

৬৯ মিনিটের মাথায় নিজেদের ভুলে আবারও গোল খেয়ে বসে বাংলাদেশ। তৃতীয় গোল করেন কুক চল কেং।
তিন গোল খেয়ে ভেঙে পড়া বাংলাদেশ দলকে ক্ষণিকের জন্য সান্ত্বনা এনে দেন মোহাম্মদ রবিউল।

এর আগে ৩৮ বছর আগে উত্তর কোরিয়ার কাছে ৩-২ গোলের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। আবারও সেই পুরনো প্রতিপক্ষের বিপক্ষে ৩-১ গোল ব্যবধানে হেরে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন ভাঙ্গে বাংলাদেশের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর