,

যেভাবে শুরু স্বামী ড্যানিয়েলের সঙ্গে সানির সম্পর্কের

news-image

বিনোদন ডেস্ক।। সানি লিওন। একসময়ের পর্ন তারকা। বর্তমানে যিনি দাপিয়ে বেড়াচ্ছেন বলিউড। নিজের অতীত জীবন তথা পর্ন ক্যারিয়ার নিয়ে বরাবরই সমালোচনার শিকার হন সানি। কিন্তু সেই পরিচয়ের বাইরে তার সাংসারিক জীবন নিয়ে অনেকেই প্রশংসা করেন। দীর্ঘ সাত বছর ধরে তিনি ড্যানিয়েল ওয়েবারকে নিয়ে সংসার করছেন।

স্বামী ড্যানিয়েলের সঙ্গে সানির সম্পর্কের শুরুটা সম্পর্কে অনেকেরই অজানা। কিভাবে একজন পর্ন তারকার সঙ্গে ড্যানিয়েলের সম্পর্ক হয়? আর কিভাবে তিনিও পর্ন জগতে চলে আসেন? সেসব প্রশ্নের উত্তর দিলেন সানি নিজেই। ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট করে ড্যানিয়েলের সঙ্গে তার সম্পর্কের সূচনার গল্প বলেছেন তিনি।

সানি লিওন জানান, তার জীবনের সবচেয়ে কঠিন সময়ে ড্যানিয়েল পাশে ছিলেন। সানির জন্যই পর্ন ইন্ডাস্ট্রিতে এসেছিলেন ড্যানিয়েল। সানির সঙ্গে ড্যানিয়েলের দেখা হয় লাস ভেগাসের একটি ক্লাবে। প্রথম দেখাতেই পাঞ্জাবি তরুণীর প্রেমে পড়ে যান ড্যানিয়েল। সানির মনে কিন্তু তখনো প্রেমের ভায়োলিন বাজেনি। তার কাছে বিষয়টিকে কেবল দেখা আর কথা হওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল।

কিন্তু কোনোভাবে সানির ফোন নম্বর ও ইমেইল আইডি জোগাড় করেন ড্যানিয়েল। যদিও কখনো ফোন করেননি তিনি। তবে মাঝেমধ্যে ইমেইল করতেন। লিখতেন, ‘তুমি নিশ্চয়ই কখনো তোমার নম্বর আমাকে দেবে না’।

সানি ও ড্যানিয়েলের যেদিন প্রথম দেখা হয়, সেদিন অনেক দেরি করে ফেলেছিলেন সানি। কিন্তু নির্ভেজাল ভদ্রলোকের মতোই সেদিন ধৈর্য ধরে অপেক্ষা করেছিলেন ড্যানিয়েল। টুঁ শব্দটিও করেননি। কিন্তু যখন সানি পৌঁছালেন, আর ড্যানিয়েলের সঙ্গে কথা বলতে শুরু করলেন, সেটি ছিল তাদের প্রেমের ভায়োলিন বাজার মুহূর্ত। পুরো রেস্টুরেন্টে তারা ছাড়া আর কেউই ছিলো না। প্রায় তিন ঘণ্টা ধরে কথা বলেছিলেন তারা।

তিন সন্তানের সঙ্গে সানি লিওন ও ড্যানিয়েল ওয়েবার

সানি লিওন যখন ওমানে ছিলেন, তখন ড্যানিয়েল তাকে মিক্সড সিডি ও ফুল পাঠিয়েছিলেন। এই সময়ে ড্যানিয়েলের প্রেমে পড়ে যান সানিও। সানি ছিলেন পর্নস্টার। কিন্ত তা নিয়ে কখনও আপত্তি তোলেননি ড্যানিয়েল। তবে সানির কাজ নিয়ে চিন্তায় থাকতেন তিনি। কারণ সানিকে অন্য পুরুষের সঙ্গে কাজ করতে হত। প্রেমিকাকে যাতে চোখে চোখে রাখতে পারেন, তাই নিজেই পর্ন ইন্ডাস্ট্রেতে যোগ দিয়েছিলেন ড্যানিয়েল। তারপর তারা দু’জনে মিলে তাঁদের কোম্পানি শুরু করেন। ধীরে ধীরে সেই কোম্পানি বড় হয়।

কয়েকমাস পর সানির মা মারা যান। সানি ভাবতেও পারেননি কোনো ছেলে এত দায়িত্ব নিয়ে সব কাজ করবে। কিন্তু ড্যানিয়েল করেছিলেন। রাতে যখন সানি কান্নাকাটি করতেন, তখন ড্যানিয়েল তাকে সান্ত্বনা দিতেন। তিনি পরিস্থিতি সামলাতে চেষ্টা করেননি। শুধু সবসময় পাশে থেকেছেন। ওটাই চাইতেন সানি।

এ যেন সেদিনের কথা সানির কাছে। নিজের আংটি রাখার জন্য একটি বাক্স খুঁজছিলেন সানি। তখনই ড্যানিয়েল তাকে একটি মেহগানির বাক্স উপহার দিলেন। তাতে লেখা ‘With love, Daniel’। যখন গিফট পেয়ে উচ্ছ্বসিত সানি, তখন ড্যানিয়েল তাকে বলেন, ‘তোমার জন্য আরো একটি রিং আছে’।

প্রায় সাত বছর পেরিয়ে গেছে। তাদের মধ্যে প্রেম এখনও অটুট। সানির সমস্ত স্বপ্ন সমর্থন করেন ড্যানিয়েল। বর্তমানে সানি ও ড্যানিয়েলের তিনটি সন্তান রয়েছে। একটি কন্যা সন্তান তারা দত্তক নিয়েছেন, আর দুটি ছেলে সন্তান তারা সারোগেসির মাধ্যমে গ্রহণ করেছেন। তিন সন্তান নিয়ে সুখেই আছেন এই দম্পতি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর