,

পুলিশি বাধায় বিএনপি নেতার বাড়িতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান পণ্ড!

news-image

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপুর বাড়িতে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান পুলিশি বাধায় পন্ড হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু জানান, বাপ-দাদার আমল থেকে তাদের বাড়িতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। প্রতিবছরই মেজবানিতে ১৫ থেকে ২০ হাজার লোকের সমাগম ঘটে। প্রতি বছরের ন্যায় এবারও তার পরিবারের পক্ষ থেকে গোলাকান্দাইল কাঁচারির বাড়িতে তিনি শুক্রবার দুপুরে এ আয়োজন করেন। এখানে বিএনপি নেতাকর্মীসহ সব শ্রেণী-পেশার মানুষকে দাওয়াত করা হয়েছিলো। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ভুলতা পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর এইচ এম জসিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ এসে অনুষ্ঠান বন্ধ করে দেন। এতে বিএনপি নেতাকর্মীসহ স্থানীয় দাওয়াতী মেহমানদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ইন্সপেক্টর এইচ এম জসিম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, রূপগঞ্জে বিএনপি তিন ভাগে বিভক্ত। যে কোন সময় দুই পক্ষ অনুষ্ঠানে ঝামেলার সৃষ্টি করতে পারে। নিজেদের কোন্দলের কারনে নিজেরাই অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে কোন অনুষ্ঠান বন্ধ করা হয়নি। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর