,

মুসলিম পরিচয়ে ভারতীয় পতাকা ছেঁড়া সেই কিশোর আসলে হিন্দু ছিল!

news-image

ডেস্ক রিপোর্ট।। ‘পাক্কা মুসলমান হুঁ’ বলতে বলতে ভারতের জাতীয় পতাকা ছিঁড়ছে এক কিশোর। পরে সেই যুবককেই আবার মারধর করে জনতা তাকে দিয়ে ‘ভারত মাতা কি জয়’ বলিয়ে নিচ্ছে। কিছুদিন আগে এই দু’টি ভিডিও ভারতের সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে দিয়েছিল। তবে সেই কিশোর আসলে হিন্দু। এমন খবর জানিয়েছে কলকাতার আনন্দ বাজার পত্রিকা।

পুলিশের তদন্ত রিপোর্টের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, ঘটনাটি গুজরাতের সুরাত এলাকার। ভিডিও দু’টি নিয়ে শোরগোলের পরই পুলিশে জানান এলাকার বাসিন্দারা। পরে পুলিশ ওই কিশোর এবং আরও এক জনকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদ করেই জানা যায়, ওই কিশোর আসলে হিন্দু। ছোটখাট অনুষ্ঠানে কৌতুক অভিনয় করেন তারা। ভিডিওটি মজা করার জন্যই বানায় ওই দুই কিশোর।

এদিকে নিরাপত্তার স্বার্থে ওই দুই কিশোরের নাম প্রকাশ করতে চায়নি পুলিশ। পুলিশ দু’জনকেই জিজ্ঞাসাবাদের পর সাবধান করে ছেড়ে দিয়েছে। আরও জানা গিয়েছে, প্রথম ভিডিওটি পোস্ট হয় রোহিত সারদানা নামে একটি সর্বভারতীয় চ্যানেলের এক সাংবাদিকের টুইটারে। যদিও সেই অ্যাকাউন্ট তাঁর নিজের নামে নয়, ‘অনুমিশ্রবিজেপি’ নামে। সেই অ্যাকাউন্টের ফলোয়ার রয়েছেন কয়েকজন বিজেপি নেতাও।

উল্লেখ্য, ভারতের স্বাধীনতা দিবসের কয়েক দিন পরে একটি ভিডিওটি পোস্ট হয়। তাতে দেখা যায়, একটি ঘরের মধ্যে ওই কিশোর পতাকা ছিড়ছে। শেষে বলছে, ‘পাক্কা মুসলমান হুঁ’। কয়েকদিন পরে আরেকটি ভিডিও পোস্ট করা হয় যেখানে দেখা যায় জনতা ওই যুবককে মারধর করে তাকে দিয়ে ‘ভারত মাতা কি জয়’ বলিয়ে নিচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর