,

সৌদিতে আরো দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : পবিত্র হজ পালন করতে গিয়ে চলতি বছর সৌদি আরবে আরো দুই জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ২৩ আগস্ট পর্যন্ত বাংলাদেশি হাজীদের মৃতের সংখ্যা দাঁড়াল ৭১। এদের মধ্যে ৫৯ জন পুরুষ ও ১২ জন নারী। মৃত ৭১ জনের মধ্যে মক্কায় ৪৮ জন, মদিনায় ছয়জন, জেদ্দায় দুইজন, মিনায় নয়জন ও আরাফাতে ছয়জন মারা যান। ধর্ম মন্ত্রণালয় কর্তৃক মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিনে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

এদিকে হজ শেষ হলেও, মক্কায় চরম দুর্ভোগে ও ভোগান্তিতে পড়েছেন বাংলাদেশি হাজীরা। হজ এজেন্সির অব্যবস্থাপনায় মক্কার রাস্তায় রাস্তায় খোলা আকাশের নিচে রাত যাপন করছেন অনেক হাজী। এ কারণে ৫০টি বেসরকারি হজ এজেন্সিকে অভিযুক্ত করেছে মক্কায় বাংলাদেশি হজ মিশন ও সৌদি হজ কর্তৃপক্ষ। বাংলাদেশি হাজীদের ফিরতি ফ্লাইট শুরু হচ্ছে ২৭ আগস্ট থেকে। ফিরতি ফ্লাইট শেষ হচ্ছে ২৬ সেপ্টেম্বর।

সর্বশেষ গতকাল বৃহস্পতিবার মক্কায় মো. তছলিম উদ্দিন (৫৩) নামে এক হাজি ইন্তেকাল করেছেন। তার বাড়ি গাজীপুর জেলায়। পাসপোর্ট নম্বর বিবি ০০৮৫০৪০। এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ৭৯৮ জন হজযাত্রী সৌদি আরবে যান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জন হজ করতে গেছেন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২৭ আগস্ট। শেষ ফিরতি ফ্লাইটটি দেশে পৌঁছাবে আগামী ২৬ সেপ্টেম্বর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর