,

যশোরের কেশবপুরে বাবাকে শাবলের আঘাতে হত্যা, ছেলে আটক

news-image

কেশবপুর, যশোর প্রতিনিধি : যশোরের কেশবপুরে পারিবারিক কলহের জের ধরে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে রুহুল আমিন নামে এক যুবকের বিরুদ্ধে। খবর পেয়ে রুহুল আমিনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকালে কেশবপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কেশবপুর এলাকার বাসিন্দা রেজাউল করিম ওরফে রেজু মিস্ত্রির (৬০) সঙ্গে তার দ্বিতীয় স্ত্রীর ছেলেদের পারিবারিক বিরোধ চলে আসছিল। তারই জের ধরে সকালে দ্বিতীয় স্ত্রীর ছেলে রুহুল আমিন (২৩) লোহার শাবল দিয়ে রেজু মিস্ত্রির মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ছেলে রুহুল আমিনকে আটক এবং নিহতের মরদেহ উদ্ধার করে।

কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শাহজাহান আহমেদ জানান, ঘাতক রুহুল আমিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর