,

হাজিদের দেশে ফেরার প্রস্তুতি শুরু

news-image

নিউজ ডেস্ক: হজের শেষ রীতি তাওয়াফ সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পবিত্র শহর মক্কা ছাড়তে শুরু করেছেন হাজি’রা। বাসে করে তারা মদিনায় যাচ্ছেন নবীর কবর জিয়ারত করার জন্য।

সৌদি আরবের স্থানীয় সময় শুক্রবার সকালে জেদ্দার কিং আব্দুলাজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশী হাজি’দের নিয়ে প্রথম ফ্লাইটটি ছাড়বে। বিমানবন্দরটির মহাপরিচালক ইসাম বিন ফুয়াদ নূর বলেছেন, হাজি’দের প্রস্থান নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এই বিমানবন্দরটি দিয়েই ১০ লাখ হাজি নিজ দেশে ফিরবেন। প্রথম সপ্তাহে ৫ লাখ হাজি দেশে ফিরতে পারবেন বলে জানিয়েছেন ইসাম বিন ফুয়াদ নূর। হাজিদের নিয়ে শেষ ফ্লাইট ছাড়বে আগামী ২৬ সেপ্টেম্বর।

২৭টি দেশের ১৩ হাজারেরও বেশি কর্মকর্তা ও কর্মচারী এবং বেসরকারি সংস্থা ও বিভাগ ভ্রমণের প্রক্রিয়াসহ যাবতীয় বিষয় সম্পূর্ণ করতে কাজ করছেন। সূত্র: সৌদি গেজেট

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর