,

মৃত্যুর ৫ দিন পর শোক প্রকাশ করে ট্রোলড সালমান

news-image

বিনোদন ডেস্ক: ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণের পাঁচ দিন পর শোকবার্তা জানিয়ে হাসির খোরাক হলেন বলিউডর অভিনেতা সালমান খান। কেরালার ভয়াবহ বন্যা নিয়ে দেরিতে টুইট করার জন্যও তাকে নিয়ে বিদ্রুপ করা হচ্ছে।

গত ১৬ অাগস্ট মৃত্যু হয় অটল বিহারী বাজপেয়ীর। দেশ-বিদেশের বহু মানুষ থেকে বলিউড তারকা, শোকবার্তা জানান ওই দিনই। বাজপেয়ীকে শোকবার্তা জানিয়ে টুইট করেন সালমান খানও, কিন্তু ২১ অাগস্ট। সালমান টুইটারে লিখেছেন, একজন মহান নেতা, সৎ রাজনীতিক, বাগ্মী এবং ব্যতিক্রমী ব্যক্তিত্ব অটল বিহারীর প্রয়াণে শোকাহত।

শোকবার্তা জানানো পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু পাঁচ দিন পর কেন? এই প্রশ্ন তুলেই টুইট পোস্ট হওয়ার পর থেকে ‘সুলতান’কে নিয়ে পড়েছেন নেটিজেনরা। তাকে নিয়ে রীতিমতো চলছে ব্যঙ্গ বিদ্রুপ।

বাজপেয়ীর শোকবার্তা যেখানে পাঁচ দিন পর এসেছে, সেখানে কেরালার বন্যার টুইট এসেছে ১০ দিন পর। ফলে নেটিজেনরাও দ্বিগুণ উৎসাহে ঝাঁপিয়ে পড়েন। ‘টাইগার শো রাহা থা’, ‘টিউবলাইট’, ‘যব জাগো, তব সবেরা’, ‘ইন্টারনেট এক্সপ্লোরারে আপলোড করা’—ইত্যাদি হাস্যরসে ভরপুর রিটুইট, মন্তব্য উঠে এসেছে টুইটার, ফেসবুকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর