,

হাসতে ভালোবাসেন সোনাক্ষি, হাসাতেও…

news-image

বিনোদন ডেস্ক: শুক্রবার মুক্তি পাচ্ছে কমেডি ছবি ‘হ্যাপি ফির ভাগ জায়েগি’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষি সিনহা। বলেছেন, তিনি হাসতে ভালোবাসেন। অন্যদের হাসাতেও ভালোবাসেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে সোনাক্ষি সিনহা বলেন, ‘গত দুই বছর ধরে আমি ফোর্স-২ ও আকিরার মতো সিরিয়াস ধারার ছবিতে কাজ করেছি। রাউডি রাঠোর, সন অব সরদার ও অন্য ছবিগুলো জনপ্রিয় ধারার, একইসঙ্গে কমেডিও।’

সোনাক্ষি বলেন, ‘হ্যাপি ফির ভাগ জায়েগি’ প্রথম ছবি, যেটি নির্ভেজাল কমেডির। আমি সত্যিই এটা উপভোগ করেছি। স্বভাবগতভাবে আমি হাসতে ভালোবাসি, হাসাতেও ভালোবাসি। আমি হঠাৎ করে দু’এক লাইন বলে ফেলি, যা শুনে সবাই হেসে ওঠে। তাই অভিনেতা হিসেবে এটা আমার জন্য সহজ।

ছবিটি ‘হ্যাপি ভাগ জায়েগি’র সিক্যুয়েল। সিক্যুয়েল ছবিতে অভিনয় নিয়ে জানতে চাওয়া হলে সোনাক্ষি বলেন, এর আগেও তিনি সিক্যুয়েল ছবিতে কাজ করেছেন। এটা তাঁর কাছে একই মুদ্রার এপিঠ-ওপিঠ।

কমেডি চরিত্রে কে পছন্দের? সোনাক্ষী বলেন, ‘এটা বলা খুব সহজ। অক্ষয় কুমার অসাধারণ। কিন্তু অপেক্ষা করুন, আমি সঠিক উত্তরটি জানি। গোবিন্দ হলেন কমেডির রাজা।’

পাঞ্জাবি সংগীতশিল্পী জেসি গিলও এ ছবিতে অভিনয় করেছেন। সোনাক্ষী বলেন, ‘তাঁর সঙ্গে কাজ করাটা অসাধারণ ব্যাপার। আমি পাঞ্জাবি মিউজিক খুব পছন্দ করি। যখন শুনেছিলাম তিনিও এ ছবিতে কাজ করছেন, তখন উচ্ছ্বাসে ফেটে পড়েছিলাম। তিনি আমাকে গান শুনিয়েছেন। তিনি খুবই মেধাবী।’

মুদাশ্বর আজিজ পরিচালিত ‘হ্যাপি ফির ভাগ জায়েগি’ ছবিতে সোনাক্ষি ছাড়াও অভিনয় করেছেন জিমি শেরগিল ও ডায়ানা পেনটি। ছবির প্রযোজক আনন্দ এল রাই ও কৃশিকা লুলা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর