,

ফ্রান্সে ছুরিকাঘাতে ২ নারীকে হত্যা, আইএস’র দায় স্বীকার

news-image

আন্তর্জাতিক ডেস্ক: সন্ত্রাসী হামলার সতর্কতার মধ্যেই ফ্রান্সের রাজধানীর প্যারিসের নিকটবর্তী একটি শহরে ছুরিকাঘাতে দুই নারীকে হত্যা করেছে এক হামলাকারী। নিহত দুই নারী সম্পর্কে মা ও মেয়ে। হামলায় আহত হয়েছেন আরও এক নারী।

বৃহস্পতিবার সকালে প্যারিসের ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ত্রাপ এলাকায় এ ঘটনার পর পুলিশ হামলাকারীকে গুলি করে হত্যা করে।

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) একটি বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে। তবে এর সপক্ষে তারা কোনো প্রমাণ দেয়নি।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হামলাকারী ব্যক্তি পুলিশকেও হামলার হুমকি দিচ্ছিল।

হামলার কারণ কি এবং হামলাকারীর পরিচয় সম্পর্কেও এখনো কিছু জানা যায়নি। নিহতরা হামলাকারীর পরিবারের সদস্য হওয়ায় হামলার কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। পারিবারিক ঝগড়ার পরিণতিতে এঘটনা ঘটেছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

প্যারিসের ত্রাপ অপরাধ চক্রগুলোর সহিংসতাপ্রবণ এলাকা এবং সেখানে মূলত দরিদ্ররা বাস করে। এ এলাকা থেকে বহু যুবক আইএস এর সঙ্গে যুদ্ধে যোগ দিতে সিরিয়ায় গেছে।

প্যারিসে ২০১৫ সালের সন্ত্রাসী হামলার পর থেকেই ফ্রান্স সবসময় জিহাদি হামলার জন্য সতর্কাবস্থায় রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর