,

আসছে জয়ার ঈদ উপহার

news-image

বিনোদন প্রতিবেদক: অভিনেত্রী জয়া আহসান এখন বাংলাদেশের চেয়ে বেশি সময় কলকাতায় থাকেন। টালিউড সিনেমা ইন্ডাস্ট্রিতে নিজের আসনটি বেশ পাকা করে নিয়েছেন। একের পর এক অভিনয় করছেন টালিউডের নতুন সিনেমায়। কিছুদিন আগেই ভারতে মুক্তি পেয়েছে জয়া অভিনীত সিনেমা ‘ক্রিসক্রস’।

এদিকে ঈদের ছুটিতে ঢাকায় ফিরেছেন জয়া আহসান। তার আগে কলকাতায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ‘কণ্ঠ’ ছবির ডাবিংয়ের কাজ শেষ করেছেন তিনি। এবার ঈদে বেশ ছুটির আমেজে আছেন জয়া। ঈদে অন্য কোনো কাজ না থাকলেও নিজের দেবী ছবির প্রচারে কিছুটা ব্যস্ত থাকবেন বলে জানা যায়।

এই খবর তো অনেকেই জানেন, এবার প্রযোজক জয়া আহসান সিনেমা হলে আত্মপ্রকাশ করছেন। হুমায়ূন আহমেদের উপন্যাস থেকে জয়ার প্রযোজনায় ‘দেবী’ সিনেমাটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস। আগামী সেপ্টেম্বরে ছবিটির সিনেমা হলে দেখা যাবে।

এবারের ঈদ উপলক্ষে মুক্তি দেয়া হচ্ছে ছবিটির একটি নতুন গান। জয়া আহসান বলেন, কিছুদিন আগেই ‘দেবী’ সিনেমার টিজার মুক্তি দেয়া হয়েছে। সবাই সেটি পছন্দ করেছেন। এজন্য আমরা ভীষণ কৃতজ্ঞ সবার কাছে। এবার প্রকাশ করা হচ্ছে দেবী সিনেমার গান। এই গানটি গেয়েছেন মমতাজ আপা। অপেক্ষায় থাকুন।

হুমায়ূন আহমেদের বিখ্যাত মিসির আলী সিরিজের উপন্যাস ‘দেবী’র উপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই ছবিটি। পরিচালনা করছেন অনম বিশ্বাস। প্রযোজনা করেছেন জয়া আহসানের প্রযোজনা সংস্থা ‘সি-তে সিনেমা’।

এই ছবিতে মিসির আলীর ভূমিকায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। আর রানুর ভূমিকায় অভিনয় করেছেন জয়া। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। এর আগে গত এপ্রিল মাসে মুক্তি পায় ‘দেবী’ ছবির প্রথম পোস্টার। ১৫ এপ্রিল মুক্তি পায় ছবির টিজার।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর