,

লা লিগা ফিরছে টিভিতে, তবে …

news-image

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লা লিগার ২০১৮-১৯ মৌসুমের প্রথম পর্বের ম্যাচগুলো ইতোমধ্যে শেষ হয়েছে। প্রথম পর্বে ম্যাচগুলো সকলকেই ফেসবুকের মাধ্যমে দেখতে হয়েছে। আর এতে করেই এশিয়ার ফুটবলপ্রেমীদের তোপের মুখে পড়েছে লা লিগা কর্তৃপক্ষ। অন্যদিকে এ চুক্তির ফলে দর্শক হারাচ্ছে লা লিগা।

তিন বছরের জন্য ভারতীয় উপমহাদেশে লা লিগার সম্প্রচারস্বত্ব কিনে নিয়েছিল ফেসবুক। এ চুক্তির পর থেকেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছে কর্তৃপক্ষ। তাই এ বিষয়টি বুঝতে পেরেই সনি পিকচার্স নেটওয়ার্কের সঙ্গে সাবলাইসেন্সিং চুক্তি করছে ফেসবুক কর্তৃপক্ষ। যার ফলে আবার টেলিভিশনে লা লিগার ম্যাচ দেখতে পাবেন উপমহাদেশের দর্শকরা।

তিন মৌসুমের জন্য এই অঞ্চলের সম্প্রচারস্বত্ব কিনে নেয় ফেসবুক। মূলত সার্ক অন্তর্ভুক্ত আট দেশ তথা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তানে স্প্যানিশ লিগের সম্প্রচারস্বত্ব এখন ফেসবুকের। শুক্রবার শুরু হওয়া মৌসুমের ৩৮০টি ম্যাচই ফেসবুকে বিনামূল্যে দেখা যাবে। এর আগে ২০১৪ থেকে গত মৌসুম পর্যন্ত লা লিগার এই অঞ্চলের সম্প্রচারস্বত্ব ছিল সনি পিকচার্স নেটওয়ার্কের। এর জন্য লা লিগা কর্তৃপক্ষকে ৩ কোটি ২০ লাখ ডলার দিয়েছিল সনি।

ফেসবুকের সাথে সনি পিকচার্স নেটওয়ার্কের নতুন চুক্তি অনুযায়ী লা লিগার ১০০টি গুরুত্বপূর্ণ ম্যাচ সম্প্রচার করবে সনি পিকচার্স। যার মধ্যে এল ক্লাসিকো ও মাদ্রিদ ডার্বির মতো ম্যাচগুলোও থাকবে। পাশাপাশি সব ম্যাচই ফেসবুকে দেখা যাবে।

বিষয়টি নিশ্চিত করে সনি পিকচার্স নেটওয়ার্কের চিফ রেভিনিউ অফিসার রাজেশ কাউল বলেছেন, আমরা গত চার বছর লা লিগার ম্যাচগুলো সম্প্রচার করেছি। আমরা আনন্দিত যে, বিশ্বের সেরা এই ফুটবল লিগ সম্প্রচার আমরা চালিয়ে যাব। টিভি ভারতের একটি শক্তিশালী মিডিয়া। ভারতীয় দর্শকরা লা লিগার ম্যাচগুলো টিভিতে দেখতে পারবেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর