,

ঈদের দিন ১২০ আজ ৪০০ টাকা কেজি

news-image

নিউজ ডেস্ক।। লক্ষ্মীপুরের খুচরা বাজারে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। ঈদের আগের দিন ১২০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হলেও একদিনের ব্যবধানে দাম বেড়েছে কয়েকগুণ। বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরে ১০০ গ্রাম কাঁচা মরিচ ৪০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। সে হিসাবে কাঁচা মরিচের দাম পড়ছে ৪০০ টাকা কেজি।

অস্বাভাবিক মূল্যে মরিচের ঝাল ছড়িয়ে পড়ায় ক্রেতারা হতাশা প্রকাশ করেছেন। তারা বলছেন, সিন্ডিকেটের কারণে দাম বাড়ছে। অন্যদিকে বিক্রেতারা বলছেন, ঈদে পরিবহন সংকটে সরবরাহে ঘাটতির কারণে কাঁচা মরিচের দাম বেড়েছে।

শহরের চকবাজারের সবজি বিক্রেতা আলী হোসেন বলেন, বিভিন্ন জেলা থেকে কাঁচা মরিচ এখানে আসে। ঈদের সময় পরিবহন সংকটের কারণে পর্যাপ্ত কাঁচা মরিচ আসেনি। যে কারণে ১২০ টাকা থেকে দাম বেড়ে ৪০০ টাকা কেজি হয়েছে।

তবে ঈদের আগের দিন প্রতি কেজি মরিচের দাম ১২০ টাকা থেকে একদিনের ব্যবধানে ৪০০ টাকা হওয়ায় বিষয়টিকে সিন্ডিকেটের কারসাজি হিসেবে দেখছেন ক্রেতারা। উৎস: জাগোনিউজ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর