,

নিক-প্রিয়াঙ্কার বাগদান নিয়ে কটাক্ষ, তামাশা বিয়ে নিয়ে!

news-image

বিনোদন ডেস্ক: নিক জোনাস-প্রিয়াঙ্কা চোপড়ার আনুষ্ঠানিক বাগদান নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে। নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ে নিয়ে শুধু ভারতীয় সংবাদমাধ্যমই নয়, পশ্চিমা সংবাদমাধ্যমের দৌলতে সরগরম হয়ে উঠেছে পেজ থ্রি’র পাতা। কিন্তু নিক-প্রিয়াঙ্কার বিয়ে নিয়ে এবার তোপ দাগতেও শুরু করল পশ্চিমা সংবাদমাধ্যমগুলি।

যেখানে নিক-প্রিয়াঙ্কা কেন বিয়ে করছেন, সেই প্রশ্ন তোলা হয়। পাশাপাশি নিক-প্রিয়াঙ্কার জুটি একেবারেই মানানসই নয়। এটা অত্যন্ত খারাপ জুটি বলেও সেই সংবাদমাধ্যমের তরফে মন্তব্য করা হয়। পাশাপাশি নিক-প্রিয়াঙ্কার বিয়েতে ব্রিটেনের রাজপুত্র হ্যারি এবং পুত্রবধূ মেগান মর্কেল হাজির হবেন কি না, তা নিয়ে প্রশ্ন তোলা হয়।

সেই প্রশ্নের উত্তরে নিক-প্রিয়াঙ্কা তাদের সমকক্ষ নন বলেও নাকি হ্যারি মন্তব্য করবেন বলে দাবি করা হয়। অর্থাৎ নিক-প্রিয়াঙ্কার জুটি একেবারেই সমমানের এবং সমমর্যাদার নয় বলেও কটাক্ষ করা হয় সংশ্লিষ্ঠ সেই সংবাদমাধ্যমের তরফে।

সম্প্রতি বাগদান পর্ব সারার জন্য মার্কিন মুলুক থেকে মুম্বাইতে উড়ে আসেন নিক জোনাস এবং তার বাবা-মা। প্রিয়াঙ্কার জুহুর বাড়িতে বসে বাগদান পর্ব। আনুষ্ঠানিকভাবে ‘রোকা সেরিমনি’ হওয়ার পর শনিবার রাতে বসে ‘এনগেজমেন্ট পার্টি’।

শোনা যাচ্ছে, ভারতে বাগদান পর্ব সারলেও, বিয়ে কিন্তু বিদেশেই করবেন নিক-প্রিয়াঙ্কা। দু’পক্ষের একেবারে ঘনিষ্ঠদের নিয়েই বসবে বিয়ের আসর। হওয়াই দ্বীপে বসবে নিক-প্রিয়াঙ্কার বিয়ের আসর। নিকের পছন্দের জায়গা বলেই হওয়াই দ্বীপকে প্রিয়াঙ্কা বেছে নিয়েছেন। যদিও হাই প্রোফাইল তারকা জুটি এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর