,

সৌদি আরব প্রথমবারের মতো ফাঁসি চাইলো নারী মানবাধিকার কর্মীর

news-image

ডেস্ক রিপোর্ট।। চার পুরুষসহ প্রথমবারের মতো এক নারী মানবাধিকার কর্মীর ফাঁসি চেয়েছে সৌদি আরব। ২০১১ সালে এক আন্দোলনে অংশ নেওয়ার দায়ে ঐ নারীসহ বাকিদের ফাঁসি চেয়ে আদালতে আবেদন করেছে দেশটির সরকার কৌসুলী।

২০১১ সালে দেশটির পূর্বাঞ্চলীয় অঞ্চলে সরকার বিরোধী এক আন্দোলনে অংশ নেন ইসরা আল-ঘোমঘাম নামের ঐ নারী। ২০১৫ সালে স্বামীসহ আটক করা হয় ইসরাকে। সৌদি আরবে মানবাধিকার বিষয়ে আন্দোলন করা নারীদের মধ্যে প্রথমবারের মতো ফাঁসির আসামী হলেন ইসরা।

ফাঁসির আবেদনের মুখোমুখি হওয়া এই পাঁচ কর্মীসহ মোট ছয় মানবাধিকার কর্মী দুই বছরেরও বেশি সময়ে ধরে দেশটির কারাগারে বন্দী আছেন।

এদিকে ইসরার জন্য ফাঁসির আবেদন চাওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানায় হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, “মানবাধিকার কর্মীদের বিপক্ষে গুরুতর কোন অপরাধের অভিযোগ আনা হয়নি। এমন ক্ষেত্রে মৃত্যুদণ্ড ব্যতিত অন্য কোন সাজার আবেদন না করা ভয়ংকর”।

সৌদি আরবের বিশেষ অপরাধ আদালতে বিচার করা হচ্ছে ঐ মানবাধিকার কর্মীদের। জঙ্গিগোষ্ঠী সদস্যদের বিচারের জন্য ২০০৮ সালে আদালতটি প্রতিষ্ঠা করা হয়। আগামী ২৮ অক্টোবর এই আদালতে হাজির করা হবে ইসরাসহ বাকি মানবাধিকার কর্মীদের। উৎস: আল জাজিরা

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর