,

আলিয়ার সঙ্গে বিয়ে, এবার মুখ খুললেন রণবীর!

news-image

বিনোদন ডেস্ক: আপাতত বলিউডের জল্পনা দীপিকা-রণবীর সিং’র বিয়ে নিয়ে। নভেম্বরেই নাকি বিয়ের পিঁড়িতে দেখা যাবে তাদের। সেই পরিস্থিতিতে দীপিকার সাবেক প্রেমিক রণবীর কাপুরের বিয়ে নিয়েও শুরু জল্পনা। রণবীর-আলিয়ার প্রেমের খবর সকলেরই জানা। সাবেক প্রেমিকার মতো দ্রুতই কি গাঁটছড়া বাঁধবেন রণবীর কাপুরও? এবার এই নিয়ে মুখ খুললেন খোদ রণবীর কাপুর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর কাপুরতাঁদের বিয়ে নিয়ে গুঞ্জনকে ‘বানানো কাহিনি’ বলে কটাক্ষ করেছেন। তাদের বিয়ে নিয়ে তৈরি হওয়া গুঞ্জনকে ‘শো বিজনেসের অংশ’ বলেছেন রণবীর। আলিয়ার সঙ্গে তার যে প্রেমের সম্পর্ক রয়েছে, সেটা অবশ্য অকুণ্ঠ চিত্তে মেনে নিয়েছেন তিনি।

রণবীর জানিয়েছেন, তিনি বিয়ের ব্যাপারে কোনও ‘প্ল্যানিং’-এ বিশ্বাস করেন না। তার মতে, বিয়ের কোনও সঠিক বয়স হয় না। কেবল মাত্র মানসিকভাবে প্রস্তুত হলেই বিয়ে করা যায়। তিনি বলেন, ‘‘ব্যাপারটা এমন নয়, যে আমি এখন ৩৫, তাই এবার বিয়েটা সেরে ফেলা দরকার।’’

বিয়ের গুঞ্জনকে উড়িয়ে দিয়ে আপাতত ‘প্রেমের জোয়ারে’ ভেসে যাওয়াতেই মন রণবীরের। সেই সঙ্গে প্রাক্তন প্রেমিকার বিয়ের খবরেও বিচলিত হতে রাজি নন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর