,

হারানো সিংহাসন ফিরে পেলেন বিরাট কোহলি

news-image

স্পোর্টস ডেস্ক: ট্রেন্ট ব্রিজে দুরন্ত ব্যাটিংয়ের ফলে হারানো সিংহাসন ফিরে পেলেন বিরাট কোহলি৷ স্টিভ স্মিথকে পিছনে ফেলে ফের টেস্টে ফের এক নম্বর টেস্ট ব্যাটসম্যানের শিরোপা ছিনিয়ে নিলেন ভারত অধিনায়ক৷

ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট প্রথম ইনিংসে ৯৩ এবং দ্বিতীয় ইনিংসে ১০৩ রানের দারুণ ইনিংস খেলে ইংল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দেন ভারত অধিনায়ক৷ এর ফলে ক্যারিয়ারে সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট অর্জন করে ফের এক নম্বর ব্যাটসম্যান হিসেবে শীর্ষে উঠলেন বিরাট৷

এজবাস্টনে সিরিজের প্রথম টেস্টেও বিরাটের ব্যাট থেকেও এসেছিল ২০০ রান (প্রথম ইনিংসে সেঞ্চুরি এবং দ্বিতীয় ইনিংসে হাফ-সেঞ্চুরি)৷ কিন্তু লর্ডসে দ্বিতীয় টেস্টে অবশ্য বড় রান পাননি ক্যাপ্টেন কোহলি৷ ক্রিকেট মক্কায় বিরাটের অবদান ছিল ২৩ ও ১৭৷ কিন্তু ট্রেন্ট ব্রিজে ফের স্বমহিয়ায় ফিরলেন ভারত অধিনায়ক৷

ক্যারিয়ারে সেরা রেটিং পয়েন্ট (৯৩৭) নিয়ে বিশ্বের সর্বকালের সেরা রেটিং পয়েন্টের তালিকায় প্রথম একাদশে ঢুকে পড়লেন কোহলি৷ এখনও পর্যন্ত কেরিয়ারে সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট রয়েছে কিংবদন্তি অজি ব্যাটসম্যান ডন ব্র্যাডম্যানের (৯৬১)দখলে৷ তার পর রয়েছেন আর এক অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথ (৯৪৭)৷ তার পর রয়েছেন যথাক্রমে লেন হটন (৯৪৫), জ্যাক হবস ও রিকি পন্টিং (৯৪২), পিটার মে (৯৪১) এবং গ্যারি সোবার্স, ক্লাইড ওয়ালকট,ভিভিয়ান রিচার্ডস এবং কুমার সঙ্গাকারা (৯৩৮)৷ আর একাদশ খেলোয়াড় হিসেবে এই তালিকায় ঢুকে পড়লেন বিরাট৷

আর বোলারদের মধ্যে এক নম্বরে নিজের জাায়গা ধরে রেখেছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন৷ আর অল-রাউন্ডার হিসেবে সিংহাসনে নিজের জায়গা অটুট রেখেছেন বাংলাদেশের শাকিব-আল হাসান৷

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর