,

সিরিয়াল বন্ধ: সবাই তাকিয়ে মমতার দিকে

news-image

বিনোদন ডেস্ক : ভারতের বাংলা চ্যানেলের সিরিয়ালের শিল্পীদের ধর্মঘট বৃহস্পতিবার অব্যাহত রয়েছে। এ নিয়ে ষষ্ঠ দিন ধরে স্টুডিওগুলো ফাঁকা আছে। কোনো শুটিং হচ্ছে না। এতে বিপাকে পড়েছেন সিরিয়ালপ্রেমীরা। তারা বেশ কয়েক দিন ধরে ভারতের বাংলা সিরিয়াল দেখতে পারছেন না।

জানা গেছে, টিভি সিরিয়াল নিয়ে তৈরি অচলাবস্থা নিরসনে এবার সরাসরি হস্তক্ষেপ করতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেলে সিরিয়াল সংশ্লিষ্ট সব পক্ষকে তিনি নবান্নে নিজের ঘরে ডেকেছেন।

এর আগে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় টালিগঞ্জের টেকনিশিয়ান্স স্টুডিওতে সংস্কৃতি দফতরের বৈঠকের কথা ছিল। কিন্তু তা আর হয়নি। এখন সমস্যা নিরসনে মমতার দিকে তাকিয়ে আছে সব পক্ষই।

ওভারটাইম করে প্রাপ্য টাকা না পাওয়া, বেতন নিয়ে জটিলতা। এ ধরনের বিভিন্ন সমস্যা নিয়ে প্রযোজকদের সঙ্গে শিল্পীদের মধ্যে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছে। শিল্পীরা বলছেন, তাদের বকেয়া টাকা মেটানো এবং কাজের সময় ১০ ঘণ্টায় বেঁধে দিতে হবে। আর মাসের যেকোনো সাত দিন একজন শিল্পীকে দিয়ে রাতে কাজ করানো যাবে। কিন্তু প্রযোজকেরা এসব দাবির ব্যাপারে ছাড় দিতে চান না। ফলে গত শনিবার থেকে সব সিরিয়ালের শুটিং বন্ধ আছে। সিরিয়ালগুলোর কোনো নতুন পর্ব প্রচারিত হচ্ছে না। টিভি সিরিয়ালের স্লটেই পুরনো পর্বের রিপিট চলছে।

তাছাড়া, টিভি সিরিয়াল চলা, না-চলার সঙ্গে জড়িয়ে বহু কলাকুশলীর জীবিকা। এমন অবস্থায় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করতে চলেছেন বলে মনে করা হচ্ছে।

বিভিন্ন সূত্র থেকে ভারতের সংবাদমাধ্যমগুলো জানতে পেরেছে, আজকের বৈঠকে কোনো মীমাংসা না হলে সরকার কঠোর পদক্ষেপ নেবে। খবর: আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর