,

পরপারে বর্ষীয়ান ভারতীয় সাংবাদিক কুলদীপ নায়ার

news-image

আন্তর্জাতিক ডেস্ক: বিশিষ্ট ভারতীয় সাংবাদিক কুলদীপ নায়ার আর নেই। বৃহস্পতিবার ভারতে দিল্লীর এক হাসপাতালে ৯৫ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।

কুলদীপ নায়ার তার কলাম এবং প্রতিবেদনের জন্য খুবই বিখ্যাত ছিলেন। তার জন্ম হয়েছিল পাকিস্তানের শিয়ালকোটে। দেশভাগের পর তিনি ভারতে চলে আসেন। সাতচল্লিশে দেশবিভাগের আগে তিনি লাহোর থেকে আইনশাস্ত্রে স্নাতক পাস করেছিলেন। দীর্ঘকাল সাংবাদিক হিসেবে কাজ করার পাশাপাশি তিনি নিয়মিত কলাম ও বই লিখে গেছেন। এছাড়াও তিনি ভারতের হয়ে ১৯৯০ সালে ব্রিটেনে হাই কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তিনি রাজ্যসভায় নির্বাচনে মনোনীত হয়েছিলেন।

২০১২ সালে প্রকাশিত তার আত্মজীবনীতে তিনি দেশবিভাগের ফলে দুই দেশের মানুষের বিশ্বাসের মাঝে যে চিড় ধরেছে সেটা তুলে ধরেছিলেন।

তিনি তার দীর্ঘ সাংবাদিকতা জীবনে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং ১৯৭৫ সালে জরুরি অবস্থা কাভার করেছিলেন।
আনজামের এক তরুণ সাংবাদিক হিসেবে কাজ শুরু করা কুলদীপ নায়ার ইউএনআই সংবাদ সংস্থার প্রধান হিসেবে তার কর্মজীবন শেষ করেন। জীবদ্দশায় তার ১৫টির মতো বই প্রকাশিত হয়েছে। তার মৃত্যুতে সারা ভারতজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর