,

এফডিসিতে পরীমনি নিজ হাতে মাংস দিলেন (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক।। ঢালিউড সুন্দরী খ্যাত নায়িকা পরীমনি। গত বছরও তিনি এফডিসিতে পশু কোরবানি দিয়েছিলেন। এবারও কোরবানি দিলেন নায়িকা। আর্থিকভাবে অসচ্ছল সহকর্মীদের জন্য তিনটি গরু কোরবানি দিলেন নায়িকা পরীমনি।

বুধবার সকাল ১০টার দিকে এফডিসিতে তিনটি গরু কোরবানি দেওয়া হয়। গরু কোরবানির সময় পরীমনিও উপস্থিতি ছিলেন। নিজেই তদারকি করেছেন মাংস প্রস্তুত করার।
এ সময় পরীমনি বলেন, ‘এফডিসিতে কোরবানি দেওয়ার রীতি আমি আজীবন চালিয়ে যেতে চাই। যতদিন সামর্থ্য থাকবে, ততদিন এফডিসিতে কোরবানি দেবো। আমার সামর্থ্য থাকতে ঈদের দিনে পরিবারের কেউ না খেয়ে থাকতে পারে না।’

পরীমনির নানাবাড়ি পিরোজপুর জেলায়। এর আগে সেখানে স্বজনদের সঙ্গে ঈদ কাটাতেন। গত কয়েক বছর ধরে কোরবানি দেওয়ার কারণে ঈদের পরে সেখানে যান।
পরীমনি বলেন, কোরবানির ঈদ নানুবাড়িতে (পিরোজপুর) পালন করতাম। সেখানে যারা আমাকে বুকেপিঠে করে মানুষ করেছে, তারা আমার জন্য প্রতিবছর অপেক্ষা করেন। আমি জানি, অনেক শিল্পী-কলাকুশলীদের কোরবানি দেয়ার মতো সামর্থ্য নেই। তাই সিদ্ধান্ত নিয়েছি কোরবানির ঈদ আমি এফডিসিতে করবো। যারা কোরবানি দিতে পারেননি, তাদের জন্যই এই কোরবানি।

পরীমনি মনে করেন, এবারের ঈদটা তার অন্য বারের চেয়ে আলাদা কেটেছে এবং ঈদ উদযাপন সার্থক হয়েছে। কারণ চলচ্চিত্রের এতগুলো মানুষের কাছে কোরবানির মাংস তুলে দিতে পেরেছেন।’

উৎস: একুশে টিভি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর