,

ওদের হাটে ১৫০ টাকা মাংসের কেজি!

news-image

ডেস্ক রিপোর্ট : ফরিদপুর ভাঙ্গা থানার মৌসুমী কসাই পারভেজ। গ্রামে অধিকাংশ সময় কৃষি কাজে ব্যস্ত থাকেন। ঈদের আগের তিনি দিন ঢাকার গুলশানে এসেছেন। সঙ্গে এসেছেন শাহিন, হারিজুল ও কামরান।

গুলশানে পরিচিত এক বিত্তশালীরর বড় চারটি কোরবানির গরু প্রস্তুত করেছেন। বিনিময়ে ৩৫ হাজার টাকায় ও ১৫ কেজি মাংস পেয়েছেন। এরমধ্যে সাতকেজি মাংস বুধবার রাজধানীর নর্দা কালাচাঁদপুরের অস্থায়ী হাটে তুলেছেন।

পারভেজের মতে, কারণ, এতো পথ পাড়ি দিয়ে এই মাংস ফরিদপুর নিয়ে যাওয়া সম্ভব নয়, নষ্ট হয়ে যাবে। এই হাটে প্রতিকেজি মাথার মাংস ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া রগ ও হাড়সহ মাংসের ভাগা ১০০ টাকায় মিলছে এই হাটে। তবে ভালো ফ্রেশ মাংস কিনতে হলে গুণতে হবে ৩০০ টাকা। অধিকাংশ মৌসুমী কসাইয়েরা এসব হাটে মাংস বিক্রি করছেন।

একই চিত্র দেখা গেছে নগরীরর রামপুরা টেলিভিশন ভবনের মোড়, মালিবাগ রেলগেট এলাকায়। অস্থায়ী মাংসের হাটে শত শত মানুষ এসব মাংস কেনার জন্য ভিড় করেছেন। যারা হয়তো কোরবানি দিতে পারেননি এমনকি ৫০০ টাকা কেজি দরে মাংস কেনার সামর্থ্য নেই যাদের। এসব ক্রেতা-বিক্রেতা অধিকাংশ নিম্ন-মধ্যবিত্ত।

রামপুরা টেলিভিশন এলাকায় মাংস কিনতে এসেছেন আলাউদ্দিন। জন্মস্থান রংপুরে। নগরীতে রিকশা চালান তিনি। গরুর মাংসে কিনে কয়েকজনে মনের আনন্দে খাবেন আলাউদ্দিন।

এই হাটে ছোট ছোট ব্যাগ হাতে অনেক নারীকে দেখা গেছে। নগরীর বিভিন্ন বাসা-বাড়ি থেকে মাংস সংগ্রহ করে বিক্রি করছেন এসব নারী। ধারণার উপরে ব্যাগসহ এসব মাংস বিক্রি হচ্ছে। এমনকি দুই কেজি ভালো মানের মাংস ৫শ টাকায় পাওয়া যাচ্ছে। এদের মধ্যে একজন আম্বিয়া খাতুন। মধুবাগ এলাকা থেকে মাংস সংগ্রহ করে বিক্রি করছেন তিনি। দুই কেজি মাংস ৫শ টাকায় বিক্রি করবেন তিনি।

আম্বিয়া বলেন, বাসা-বাড়িতে টাহায়-টুহায় মাংস আনচি। এতো টুকান মাংস খাওয়ান যায়। হাটে তুলচি বেচিমু।’- বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর