,

অপূর্বর ছেলের অভিনয়ে অভিষেক আজ (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক।।  একটি দৃশ্যে অপূর্ব ও আয়াশবাবা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ছেলে জায়ান ফারুক আয়াশ। বয়স মাত্র সাড়ে তিন বছর। এই বয়সেই আজ (২৩ আগস্ট) তার অভিনয়ে অভিষেক হচ্ছে!

শুরুতেই সহশিল্পী হিসেবে পেয়েছেন বাবাকে। আর এই দুজনকে ‘বিনি সুতার টানে’ নামের বিশেষ টেলিছবিটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। ছবিটি প্রচার হচ্ছে আজ (২৩ আগস্ট) বিকাল সাড়ে চারটায় চ্যানেল নাইন-এ।
এতে অপূর্ব-আয়াশ ছাড়াও অভিনয় করছেন সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, জাকিয়া বারী মমসহ অনেকে।

ছোট্ট আয়াশকে দিয়ে অভিনয় করানো প্রসঙ্গে পরিচালক শিহাব শাহীন বললেন, ‘আমার গল্পে তিন-চার বছরের একটি বাচ্চার চরিত্র ছিল। যে অপূর্বর ছেলের চরিত্রে থাকবে। তখনই মাথায় এলো, সত্যিকারের ছেলেই যদি পাই মন্দ হয় না। যদি অপূর্বর ছেলে অভিনয় করতে পারে, তাহলে তো সুবিধা। একসঙ্গে বাবা-ছেলে মিলে অভিনয় করলে বাড়তি ভোগান্তিতে পড়তে হবে না। আয়াশকে অফার করলাম, রাজি হলো। এবং খুবই ভালো অভিনয় করেছে সে!’

এদিকে ছেলেকে নিয়ে অভিনয় করে দারুণ উচ্ছ্বসিত অপূর্ব। তিনি বললেন, ‘আমার জন্য এটা দারুণ ব্যাপার। আয়াশের সঙ্গে এত দ্রুত এভাবে অভিনয় করা হবে ভাবিনি। মজার ব্যাপার হলো, পুরো টেলিছবিতে ওর সঙ্গেই বেশির ভাগ দৃশ্য ছিল আমার।’
ট্রেলারে ‘বিনি সুতার টানে’:

https://www.facebook.com/shihab.shaheen1/videos/vb.1277864240/10217010801323723/?type=2&video_source=user_video_tab

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর