,

দুর্ঘটনায় বাইক থেকে ছিটকে পড়লেন বাবা-মা, শিশু রইল বাইকে

news-image

নিউজ ডেস্ক: দ্রুত গতিতে চলা বাইক থেকে ছিটকে পড়ে গেলেন বাবা-মা। কিন্তু শিশু রয়ে গেল বাইকের ওপরেই। শুক্রবার বেঙ্গালুরুতে এক বাইক দুর্ঘটনার ভিডিও ফুটেজে তেমনটাই দেখা গেছে। বাইকে স্ত্রী, মেয়েকে নিয়ে হাইওয়ে দিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। স্ত্রী ছিলেন পেছনের সিটে। তাদের বাচ্চা ছিল বাইকের সামনে। নেলামঙ্গলা থেকে টুমাকুরু-বেঙ্গালুরু হাইওয়ে ধরে শহরের দিকে যাচ্ছিলেন তারা।

হাইওয়ে ধরে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে বাইক চালাচ্ছিলেন ওই ব্যক্তি। হাইওয়ের বাম দিকের লেন ধরেই যাচ্ছিলেন তারা। আরিসিনাকুন্তে গ্রামের কাছে সামনে থাকা একটা স্কুটিকে ওভারটেক করতে গিয়ে বেসামাল হয়ে সজোরে ধাক্কা মারে বাইকটি। স্কুটিচালক ছিটকে পড়েন। তার ঠিক দু’হাত দূরেই বাইক থেকে কিছুটা শূন্যে উঠে রাস্তায় ছিটকে পড়েন বাইকে থাকা নারীটি। তার পরই আছড়ে পড়তে দেখা যায় বাইক চালককে।

বাইক আরোহী এবং তার স্ত্রী ছিটকে পড়লেও বাইকের সামনে থাকা তাদের ছোট্ট বাচ্চাটি সেই অবস্থায়ই বসে ছিল। তাকে নিয়েই প্রায় ২০০ মিটার ছুটে যায়। গতিও একই ছিল। রাস্তার মাঝে এমন দৃশ্য দেখে বাকি গাড়িচালকেরাও হতবাক হয়ে যান।

বাইকটি প্রথমে একটি লরির পেছনে ধাক্কা মারতে মারতেও কোনওক্রমে রক্ষা পায়। শিশুটিকে বাইকের উপরে ওই অবস্থায় দেখে রাস্তার বাকি গাড়িগুলোও সরে যায় যাতে ধাক্কা লেগে বাচ্চাটির কোনও ক্ষতি না হয়। ২০০ মিটার যাওয়ার পর বাইকের গতি ধীরে ধীরে কমে আসে।

রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে সেটি উল্টে যায়। বাচ্চাটি পড়ে যায় ঘাসের ওপর। তার সামান্য আঘাত লেগেছে। আশপাশের লোকেরা ছুটে এসে বাচ্চাটিকে উদ্ধার করেন। স্কুটি চালক ও বাইক আরোহীর স্ত্রীর মাথায় আঘাত লেগেছে বলে জানিয়েছে পুলিশ। তারা কেউই হেলমেট পড়া ছিলেন না। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনায় এখনও কোন মামলা করা হয়নি। সূত্র: জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর