,

কারা ফটক থেকে ফেরত এল খালেদা জিয়ার খাবার!

news-image

নিউজ ডেস্ক।। ঈদের দিন কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তার স্বজনরা। তাদের অভিযোগ, বেগম খালেদা জিয়া যেসব খাবার পছন্দ করেন, সেগুলো তারা বাসা থেকে রান্না করে এনেছিলেন। কিন্তু কারা কর্তৃপক্ষ সেগুলো খাবার ভেতরে নিতে দেননি। কারা ফটক থেকেই খাবারগুলো ফেরত দেয়া হয়েছে।

বুধবার বিকেলে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডে কেন্দ্রীয় কারাগারে বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তার বোন সেলিনা ইসলাম এসব অভিযোগ করেন।

বিকেল ৩টা ৪০মিনিটে খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম, সেলিনা ইসলামের স্বামী রফিকুল ইসলাম, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, মেয়ে জাফিয়া রহমান, প্রয়াত ভাই সাঈদ এস্কান্দরের স্ত্রী নাসরিন এস্কান্দার ও তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের বড় বোন শাহিনা খান জামান বিন্দু কারাগারে ঢোকেন। এর আগে দুপুর আড়াইটায় নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের সামনে উপস্থিত হোন তারা।জানা গেছে, বেগম জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ১৩ জনের মৌখিকভাবে অনুমতি ছিল। কিন্তু কারা কর্তৃপক্ষ ৬ জনের দেখা করার অনুমতির কথা জানান। পরে প্রায় সোয়া ২ ঘণ্টা কারা ফটকের সামনে অপেক্ষা করে তারা ভেতরে প্রবেশ করেন।

সেলিনা ইসলাম বলেন, বেগম খালেদা জিয়ার জন্য বাসা থেকে রান্না করা খাবারও ঈদের দিনে কারা কর্তৃপক্ষ তাকে দিতে দেননি। বেগম জিয়া আমাদের মাধ্যমে দেশবাসী এবং বিএনপির নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বলেও জানান তিনি।

বেগম জিয়ার পরিবারের সদস্যরা জানিয়েছেন, বিএনপি চেয়ারপার্সন তাদের সঙ্গে ঈদের খাবার খাবেন বলে সকাল থেকেই বিকেল পর্যন্ত কিছু খাননি তিনি। আর কারা কর্তৃপক্ষ ভেতরে খাবার নিতে না দেয়ার ফলে বেগম জিয়া এখন পর্যন্ত কিছুই মুখে দেননি।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের সাজা পাওয়া বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গত ৮ ফেব্রুয়ারি থেকে ওই কারাগারে বন্দি আছেন। উৎস  : বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর