,

এখনও জট কাটেনি টলিউডের: কলকাতার একাধিক টিভি চ্যানেল বন্ধের পথে

news-image

ডেস্ক রিপোর্ট।। জট কাটেনি টলিউডের। মঙ্গলবার দফায় দফায় বৈঠক শেষেও টলিউডে টিভি সিরিয়ালের শুটিং নিয়ে অচলবস্থার কোনো সমাধান না হওয়ায় কার্যত বিপর্যস্ত কলকাতার বিনোদনকেন্দ্রিক টেলিভিশন চ্যানেলগুলো।

বুধবার সকাল থেকেও একই চিত্র টলিউডে। শুনশান চারিদিক। নেই লাইট, ক্যামেরা, অ্যাকশন বলে চিতকার। গত শনিবার থেকে টানা বন্ধ রয়েছে টলিউডে সিরিয়ালের শুটিং। এদিনে নতুন এপিসোডের অভাবে গত কয়েকদিন ধরে মেগা ধারাবাহিকগুলি পুরনো এপিসোড দেখানোর পর মঙ্গলবার রাতে দেখা যায় কলকাতার বেশ কয়েকটি বিনোদনমূলক চ্যানেল বন্ধ রাখা হয়েছে।

জানা গিয়েছে, কলকাতার বেশ কয়েকটি বিনোদনমূলক টিভি চ্যানেল আপাতত বন্ধ রাখা হয়েছে শুধুমাত্র ধারাবাহিকের নতুন এপিসোডের অভাবে। সেইসঙ্গে অন্যান্য বিনোদনমূলক অনুষ্ঠানও টলিউডে শুটিং না হওয়ায় চানেলগুলির হাত কার্যত শূন্য। বুধবার সকালেও কলকাতার প্রথম সারির বেশ কয়েকটি টিভি চ্যানেল বন্ধ থাকতে দেখা যায়। নো সিগন্যাল হয়ে পড়ে রয়েছে ওই টিভি চ্যানেলগুলো। জনপ্রিয় বিভিন্ন ধারাবাহিক ও মেগা ধারাবাহিকগুলো দিনের নির্দিষ্ট সময়ে দেখতে না পেয়ে দর্শকদের মধ্যে হতাশা বাড়ছে। ফলে সঙ্কট ক্রমশ ঘনীভূত হচ্ছে।

এদিকে, কয়েক দফা দাবিতে টালিগঞ্জের অভিনেতা অভিনেত্রীদের সংগঠন আর্টিস্ট ফোরাম ধর্মঘট ডেকেছে বলে দাবি করেছে প্রযোজনা সংস্থা। যদিও সেই দাবিকে উড়িয়ে দিয়ে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে অভিনেতা প্রসেনজিত চট্টোপাধ্যায় জানিয়ে দেন, অদ্ভূতভাবে মানুষের কাছে বলা হচ্ছে অভিনেতা-অভিনেত্রীরা কাজ বন্ধ করেছেন। আসলে এটা ভুল। প্রযোজকরাই শুটিং বন্ধ করে রেখেছেন। প্রযোজকরা কল টাইম দিলেই অভিনেতা অভিনেত্রীরা কাজ শুরু করবেন। তবে তার আগে আর্টিস্ট ফোরামের দাবি দাওয়া ও বকেয়া মেটাতে হবে প্রযোজকদের।

মঙ্গলবার রাত পর্যন্ত কোনো ফলপ্রসূ সমাধান বের না হওয়ায় বুধবারেও শুটিং শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই। তার ওপর বুধবার রাজ্যজুড়ে পালিত হচ্ছে ঈদুল আজহা। ফলে ছুটির আবহে এদিন টলিউডের সমস্যা সমাধানের তেমন কোনো পথ নেই। মঙ্গলবার বিকালের পর দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে আর্টিস্ট ফোরামের বৈঠকে টলিপাড়ার প্রায় হাজার দেড়েক অভিনেতা অভিনেত্রীরা শামিল হয়ে উদ্ভূত এই সমস্যার জন্য প্রযোজকদের দায়ী করেন। তারা সাফ জানিয়ে দেন, এই পরিস্থিতির জন্য কোনোভাবেই আর্টিস্ট ফোরাম দায়ী নয়।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর