,

বেঁচে গেলো ১০০ ছাগল, মারা গেলেন দুই ব্যাপারী

news-image

নিউজ ডেস্ক।। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ছাগলবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক ব্যাপারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন ব্যাপারী।

বুধবার দুপুর দেড়টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হোসেন বলেন, উত্তরাঞ্চলগামী শতাধিক ছাগলবোঝাই ট্রাক ঝাঐল ওভার ব্রিজে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রাকটি রাস্তার ওপর উল্টে পড়ে যায়। এতে ওই ট্রাকে থাকা ১০ জন ব্যাপারী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর এক ব্যাপারীসহ দুইজন মারা যান। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ট্রাকে থাকা ছাগলগুলো অক্ষত রয়েছে বলেও জানান এসআই। উৎস: জাগোনিউজ২৪

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর