,

ছাত্রীকে ‘ধর্ষণ’, নগ্ন করে শিক্ষককে হাঁটানো হলো রাস্তায়!

news-image

নিউজ ডেস্ক।। ছাত্রীকে ‘ধর্ষণের’ অভিযোগে এক শিক্ষককে মারধরের পর নগ্ন করে রাস্তায় হাঁটিয়েছে ওই ছাত্রীর পরিবার ও এলাকাবাসী। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভারতের অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলার এলুরু শহরে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই শিক্ষকের নাম রামবাবু। এলুরুর একটি স্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষক তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে জানানো হয়েছে, গত দু্ই বছরে ধরে এক ছাত্রীকে কয়েকবার ধর্ষণ করেছেন রামবাবু। সম্প্রতি ওই ছাত্রী গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি ধামাচাপা দিতে তাকে গর্ভপাতের ওষুধ খাওয়ান ওই শিক্ষক।

ওই ছাত্রীর পরিবারের দাবি, গর্ভধারণের বিষয়টি প্রথমে অস্বীকার করে ওই ছাত্রী। কিন্তু তার শারীরিক লক্ষণ দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে পরিবারের লোকজন এ বিষয়ে চাপ দিলে আসল ঘটনা বেরিয়ে আসে।

ঘটনা জানার পর ওই ছাত্রীর পরিবারের সদস্যরা লোকজন নিয়ে রামবাবুর বাড়িতে হামলা চালায়। তাকে বাড়ি থেকে টেনে বের করে প্রথমে বেধড়ক মারধর করা হয়।এরপর ওই শিক্ষককে নগ্ন করে শহরের রাস্তায় হাঁটিয়ে থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় ঘটনার ছবি ও ভিডিও ধারণ করেন অনেকেই।

পুলিশ জানিয়েছে, ওই ছাত্রীর পরিবার রামবাবুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছে। এরপর তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর