,

কসাই কোরবানির গরু রেখে জবাই দিলেন কৃষককে

news-image

নিউজ ডেস্ক।। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাটের পশ্চিম রতনপুর গ্রামে কোরবানির গরু জবাইকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অলি ঘরামি (৪৫) নামের এক কৃষকের গলা কেটে দিলেন কসাই।

এ সময় অন্তত ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত অলি ঘরামি পশ্চিম রতনপুর গ্রামের মৃত মজিদ ঘরামির ছেলে। আটকরা হলেন পশ্চিম রতনপুর গ্রামের শাহ আলম ও তার ভাইয়ের স্ত্রী শারমিন বেগম।

কাজীরহাট থানা পুলিশের ওসি হারুন আর রশিদ বলেন, ঈদের নামাজ শেষে বাড়ির পাশের খালের ঘাটে গরু কোরবানি করতে যান শাহ আলম। সেখানে অলি ঘরামির স্ত্রীসহ কয়েকজন গোসল করছিলেন। এ সময় অলি ঘরামি খালের ঘাটে গরু কোরবানি না দিয়ে অন্য স্থানে করতে বলেন কসাই শাহ আলমকে।

এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এ সময় গরু কোরাবানির ছুরি দিয়ে অলি ঘরামির গলা কেটে দেন শাহ আলম। সেই সঙ্গে অস্ত্রের আঘাতে ছয়জন আহত হন।

আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অলি ঘরামিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি হারুন আর রশিদ বলেন, এ ঘটনার পরপরই অভিযান চালিয়ে শাহ আলম ও তার ভাবিকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর