,

‘আমি নিশ্চিত সে আমার মতোই বড় ফুটবলার হবে’

news-image

ডেস্ক রিপোর্ট : বাবা বেশি নামজাদা হলে বেশিরভাগ সময় সন্তানরা সেই ধারাটা ধরে রাখতে পারেন না। কিংবদন্তি তো আসলে বলে কয়ে হওয়া যায় না। তবে ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্বাস করেন, তার ছেলে তার মতোই বড় তারকা হবে। শুধু বিশ্বাসই নয়, পর্তুগিজ যুবরাজ সেটা যেন নিশ্চিত করেই বলে দিলেন।

রোনালদো তো এখনই তার ৮ বছর বয়সী ছেলের মধ্যে নিজের ছায়া দেখতে পাচ্ছেন। পাঁচটি ব্যালন ডি’অর জয়ী জুভেন্টাস তারকা জুনিয়র রোনালদোকে নিয়ে বলেন, ‘সে আমার মতোই হবে। আমি এটা শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারি। সে খুবই প্রতিযোগিতা ভালোবাসে। আমি ছেলেবেলায় যেমন ছিলাম, ঠিক তেমনি। সে হারতে পছন্দ করে না।’

নয় বছরের সম্পর্কোচ্ছেদ করে রিয়াল থেকে সম্প্রতি জুভেন্টাসে পারি জমানো রোনালদো চাইছেন, তার ছেলে তার মতোই ফুটবলার হোক। যদিও রোনালদো জুনিয়রের উপর কিছু চাপিয়ে দিতে নারাজ সাবেক রিয়াল তারকা।

তবে ফুটবলার হতে চাইলে বাবা হিসেবে সবটুকু সমর্থনই দেবেন, জানিয়েছেন রোনালদো, ‘আমি তাকে কিছু জিনিস শেখাতে পছন্দ করি। তবে আসল পছন্দটা তো তারই। সে যা করতে চাইবে আমি পূর্ণ সমর্থন দেব। অবশ্যই আমি চাইব সে যেন একজন খেলোয়াড় হয়। আমার মনে হয়, তারও এটার প্রতি আগ্রহ আছে।’ উৎস: জাগোনিউজ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর