,

এ কী বিপদ ওয়াইন খেয়ে!

news-image

ডেস্ক রিপোর্ট : গেল জুলাইয়ে নিজের চার বছরের মেয়েকে নিয়ে লন্ডন থেকে এমিরেটসের একটি উড়োজাহাজে দুবাই যান এলি হলম্যান নামে ৪৪ বছর বয়সী এক নারী। এই উড়োজাহাজে তিনি এক গ্লাস ওয়াইন পান করেছিলেন। আর তাতেই ঘটেছে বিপত্তি।

দুবাই বিমানবন্দরে নামার পর গ্রেফতার হয়ে মেয়ে বিবিকে নিয়ে তাকে তিনদিন জেলে থাকতে হয়েছে। শুধু তাই নয়, দেশে ফেরার আগে ব্রিটিশ এই নারীকে আরব আমিরাতে গৃহবন্দি করে রাখা হয় এক মাসের মতো।

তিন সন্তানের এই মা অবশেষে ইংল্যান্ডে ফিরতে পারলেও বিপদ তার পিছু ছাড়েনি। এখন হুমকি আসছে বোমায় তার বাড়ি উড়ে যাবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ নানা কথা বলা হচ্ছে। একজন লিখেছেন, আমি আশা করি তোমার বাচ্চারা যেন মরে যাই। আরেকজন লিখেছেন, তোমার সারাজীবনের জন্য জেলে থাকা উচিৎ।

একজন তো লিখেছেন, আমি চাই, কোনো অপরাধী তোমাকে ধর্ষণ করুক, আর তা থেকে তোমার একটা বিশ্রি দেখতে বাচ্চা হোক।

হলম্যান বলছেন, তার বিশ্বাস দুবাই থেকে তার বিরুদ্ধে বাজে একটা প্রচারণা চালানো হচ্ছে।

বিবিসি রেডিও কেন্টকে তিনি বলেছেন, একজন যখন আমাকে ফোন করে বললো আমার বাসার বাগানে একটা বোমা আছে, প্রথম আমি যে চিন্তায় পড়লাম তা হলো, সে জানলো কিভাবে আমার বাসায় একটা বাগান আছে।

তিনি বলেন, আমার জীবনটাই দুর্বিসহ হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগে মাধ্যমে আমার সঙ্গে যাদের ছবি আছে তারা সেই সব ছবি মুছে ফেলতে বলছে।

সুইডেন ও ইরান দুই দেশের নাগরিকত্বই রয়েছে হলম্যানের। ছুটি কাটাতে জুলাইয়ে পাঁচ দিনের সফরে আমিরাত যাওয়ার পর থেকে তার এসব বিপত্তি শুরু।

ইরানি পাসপোর্টে সিঙ্গেল এন্ট্রি ভিসাতে দুবাই ঢুকেছিলেন তিনি, সেটির আবার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল এরপর বিমানে ওয়াইন পানের বিষয়টি জানা্র পর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। উৎস: জাগোনিউজ২৪

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর