,

পথ হারিয়ে নিখোঁজ ২৫০ হাজি!

news-image

নিউজ ডেস্ক: পবিত্র হজ পালন করতে এসে পথ হারিয়ে নিখোঁজ হয়েছেন কমপক্ষে ২৫০ জন হাজি। মক্কা থেকে আরাফা, মুজদালিফা ও মিনাতে যাওয়ার সময় এসব হাজিরা নিখোঁজ হন।

গতকাল মঙ্গলবার রাত ১২টায় মিনায় বাংলাদেশ হজ অফিসের একজন কর্মকর্তা এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, দূতাবাসে বিভিন্ন সূত্রে হাজিদের হারানোর তথ্যে পেয়ে তাদেরকে দ্রুত হজ অফিসে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। তবে ঠিক কতজন হাজি ফিরেছেন আর কতজন এখনও ফিরেননি তার সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

আরাফা, মুজদালিফা ও মিনায় ঘুরে দেখা গেছে বাংলাদেশসহ বিভিন্ন দেশের তাবুর রাস্তাগুলো দেখতে প্রায় একই রকম। ফলে কখনও রাস্তা কখনও তাবু হারিয়ে ফেলছেন হাজিরা। আরাফার ময়দানে যে মসজিদ থেকে বয়ান হয় সে মসজিদে নামাজ পড়তে গিয়ে অনেকে পথ হারিয়ে দিশেহারা হয়েছেন। বিশেষ করে বয়োবৃদ্ধরা পথ ভুল করছেন বেশি। অচেনা দেশ, পথ ও অপরিচিত ভাষা ইত্যাদি কারণে অনেকেই পথ হারিয়ে কান্নাকাটিও করছেন।

মনির নামে একজন হাজি জানান, মোজদালিফাতে বাথরুমে গিয়ে তিনি পথ হারিয়ে ফেলেন। আশেপাশের বাথরুমগুলো হুবুহু একই রকম দেখতে। ফলে তিনি বিভ্রান্ত হন। মক্কা থেকে মিনার তাবুতে যেতে হজ মৌসুমে বাদশা ফাহাদ ব্রিজের কাছে নামিয়ে দেয়া হয়। এ সময় অনেকে দিক ভুলে এদিক-সেদিক মতো ঘুরতে থাকেন।

ভুক্তভোগিরা জানান, অন্যান্য দেশ বিশেষ করে ভারতের স্বেচ্ছাসেবকরা যেমন কাকডাকা ভোর থেকে যেভাবে হারিয়ে যাওয়া হাজিদের খুঁজে বের করছেন বাংলাদেশের স্বেচ্ছাসেবকদের তেমনটা করতে দেখা যায় না।

তবে বাংলাদেশ হজ অফিস সূত্রে জানা গেছে তাদের প্রায় দুইশ স্বেচ্ছাসেবক রয়েছেন। তারা জানান, এবার বাংলাদেশের মোট হজযাত্রী ১ লাখ ২৭ হাজারেরও বেশি। এত বিপুল সংখ্যক লোকের জন্য পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নেই। তবে তারা সীমিত সংখ্যক স্বেচ্ছাসেবক দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর