,

ঈদে ১৭৬ হল পেল ক্যাপ্টেন খান, মনে রেখো ৭০ জান্নাত ৩৫

news-image

বিনোদন প্রতিবেদক: এবারের ঈদ উৎসবে মুক্তি পাবার কথা ছিল ৫ টি সিনেমা। কিন্তু শেষ পর্যন্ত মুক্তি পাচ্ছে চারটি। সিনেমাগুলির মাঝে রয়েছে শাকিব-বুবলী অভিনীত ক্যাপ্টেন খান, বনি-মাহি অভিনীত মনে রেখো, সাইমন-মাহী অভিনীত জান্নাত ও রোশান-ববি অভিনীত বেপরোয়া। যদিও শুধুমাত্র একটি বা দুটি হলে মুক্তি পাচ্ছে জাজ’র বেপরোয়া ছবিটি।

শেষ মূহুর্তে এসে এসব ছবির প্রযোজনা সংস্থা ও নির্মাতার সঙ্গে আলাপ করে জানা গেল ঈদের কোন ছবি কত সিনেমা হলে মুক্তি পাচ্ছে।

শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ‘ক্যাপ্টেন খান’ মুক্তি পাচ্ছে দেশের ১৭৬ সিনেমা হলে। ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন আজ (মঙ্গলবার) সন্ধ্যায় জানিয়েছেন, ‘ক্যাপ্টেন খান’-এর ১৭৬ হল চূড়ান্ত হয়েছে। দু-একটা হল বাড়তে পারে।

আরেক ছবি ‘মনে রেখো’ নির্মাণ করেছে হার্টবিট কথাচিত্র। মাহিয়া মাহি ও কলকাতার নায়ক বনি সেনগুপ্ত অভিনীত এই ছবিটি পেয়েছে ৭০ সিনেমা হল। হার্টবিট প্রডাকশন হাউজের কর্ণধার তাপসী ফারুক জানিয়েছেন, গতকাল (সোমবার) ৬০ সিনেমা হল ছিল, আজ (মঙ্গলবার) আরও ১০ হল পেয়েছেন তারা।

এবারের ঈদের আরেক ছবি মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’। সাইমন-মাহির এই ছবিটি পেয়েছে ৩৫ টি প্রেক্ষাগৃহ।

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ প্রযোজিত রোশান-ববির ‘বেপরোয়া’ ঈদে চলবে মাত্র একটি সিনেমা হলে। ছবির প্রযোজক আবদুজ আজিজ জানিয়েছেন, ঢাকার বাইরে মফঃস্বলে চলবে বেপরোয়া। হলের নাম মনে নেই। তবে ঈদের সপ্তাহ দুয়েক পর থেকে ‘বেপরোয়া’ সারাদেশে চলবে।

এদিকে জানা গেছে এবারের ঈদেও প্রায় ২৫ থেকে ২৭ টির মত হলে চলবে পূর্বে মুক্তিপ্রাপ্ত বেশ কিছু সিনেমা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর