,

ভেনেজুয়েলার উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় ৭.৩ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প দেশটির উত্তর উপকূলে আঘাত হেনেছে। ভূমিকম্প উপলক্ষে দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। খবর এক্সপ্রেস ইউকে।

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে ভেনিজুয়েলার উপকূলবর্তী শহর ইরাপায় এ ভূমিকম্পের মাত্রাটি রেকর্ড করে। ভূমিকম্পটি উৎপত্তিস্থল থেকে ৬২২ কিলোমিটার দূরে অবস্থিত রাজধানী কারাকাস থেকে অনুভূত হয় বলে জানা গেছে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১২৩ কিলোমিটার।

প্রতিবেদনে জানা যায়, এ উপলক্ষে পার্শ্ববর্তী গুইরিয়া শহর থেকে লোকজনকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হচ্ছিল।

প্রাথমিক অবস্থায় সুনামি সতর্কতা জারি করা হলেও পরবর্তীতে এ সতর্কতা তুলে নেয়া হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে দেখা যায় ভূমিকম্পটি মাতুরিন এলাকার ভবনগুলোকে ভয়ানকভাবে নাড়াচ্ছিল এবং মানুষ আতঙ্কে এদিক-সেদিক ছোটাছুটি করছিল।

সেখানকার কিউমানা এলাকার এক আশ্রয়কেন্দ্রে অবস্থান করা এক প্রত্যক্ষদর্শী জানায়, ভূমিকম্পে একটি শপিং সেন্টারের লিফট ছিঁড়ে পড়ে অনেকে গুরুতর আহত হয়েছে। স্থানীয় দমকলবাহিনীর ক্যাপটেন জন বুকেট জানান, প্রাথমিক অবস্থায় কোনও হতাহত কিংবা বিশাল কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী নেস্টর লুই রেভেরল এক টুইট বার্তায় বলেন, ভেনেজুয়েলার আপামর জনসাধারণকে শান্ত থাকার জন্য আহ্বান করা যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর