,

ঈদের সকালে বগুড়ায় ঝরল তিন প্রাণ

news-image

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে দুইজন। হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঈদের দিন আজ বুধবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নাঝিরাবাজার এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনায় ঘটে।

বগুড়া শহীদ জিয়াউর রহমার মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল আজিজ জানান, শাজাহানপুর থেকে যাত্রী নিয়ে অটোরিকাশাটি শেরপুর উপজেলায় যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে ঢাকা থেকে রংপুরগামী আল হামরা পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর