,

মালয়েশিয়ায় উৎসাহ ও উদ্দীপনায় ঈদ উদযাপন

news-image

মালয়েশিয়া প্রতিনিধি: ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে মালয়েশিয়ায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। পর্যটন নগরী ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে অবস্থানরত প্রবাসীরা ও সে দেশের মুসলমানরা এই ঈদ উৎসবে শরিক হয়েছেন।

বুধবার মালয়েশিয়ার স্থানীয় সময় সকাল সোয়া ৮টায় রাজধানী কুয়ালালামপুরে জাতীয় মসজিদ নেগারায় সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়। সেখানে ঈদের নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী ডা. তুন মাহাথির মোহাম্মদ। নামাজ শুরুর আগে বয়ান পেশ করেন খতিব তানশ্রী শাইখ ইসমাইল মোহাম্মদ।

মালয়েশিয়ার বিভিন্ন শহরে ঈদ-উল আযহা উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। হাংতোয়া মসজিদ আল বোখারি, মসজিদ জামেক, তিতিওয়াংসা বায়তুল মোকাররাম, কোতারায়া বাংলা মসজিদ, ছুবাংজায়া বাংলা মসজিদ, ক্লাং, পেনাং, ছুঙ্গাই ভুলু, সেলায়েং পাছার পুচং, মালাক্কা, জহোরভারুতেও ঈদের নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা।

নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের পর মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন। এ সময় মুসল্লিরা তাদের শিশুদের নিয়ে আসেন ঈদ জামাতে। শিশুরাও পরস্পরের সঙ্গে কোলাকুলি ও ঈদ সেলফিতে মেতে উঠেন।

এদিকে নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কুয়ালালামপুর শহরের প্রাণ কেন্দ্রে কোতারায়া বাংলা মার্কেটে প্রতিবছরের ন্যায় ঈদের আনন্দ ভাগাভাগি করতে জড়ো হতে থাকেন প্রবাসী বাংলাদেশিরা। সকাল ১০টার মধ্যে কোতারায়া বাংলা মার্কেট হয়ে ওঠে বাঙ্গালীদের মিলন মেলায়।

এ দিকে মালয়েশিয়ায় বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মুহ. শহীদুল ইসলাম। এ ছাড়া দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতারাও প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর