,

এই প্রথম নিজের টাকায় কোরবানি দিচ্ছি: বুবলী

news-image

ডেস্ক রিপোর্ট : ঢাকাই ছবির বর্তমান সময়ের আলোচিত নায়িকা শবনম বুবলী। চলচ্চিত্রের অনেকে তাকে ‘উৎসবকন্যা’ বলেও থাকেন। এর পিছনে অবশ্য কারণ রয়েছে। চলচ্চিত্রে ঈদের মতো বড় উৎসবে মুক্তি পাওয়া ছবির মাধ্যমেই নায়িকা হিসেবে অভিষেক হয়েছে তার। এরপর বাংলাদেশের প্রায় সব উৎসবেই তার অভিনীত ছবি মুক্তি পেয়েছে।

এবারের ঈদুল আজহা উপলক্ষে বুধবার মুক্তি পাচ্ছে তার অভিনীত আলোচিত ছবি ‘ক্যাপ্টেন খান’। এতে বুবলীর নায়ক হিসেবে রয়েছেন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান।

অসংখ্য ভক্তের প্রিয় এ নায়িকার দারুণ একটি শখ হচ্ছে, কোরবানির জন্য হাট থেকে গরু কিনে তার নাম দেওয়া। গত কোরবানি ঈদের গরুর নাম দিয়েছিলেন ‘পঙ্খীরাজ’। তার আগের কোরবানির গরুর নাম দিয়েছিলেন ‘যুবরাজ’। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। তবে এবারের কোরবানিটা একটু আলাদা বলেই জানালেন তিনি। কেন আলাদা?

বুবলী বলেন, ‘এবার কোরবানির জন্য দুটি গরু ও দুটি খাসি কেনা হয়েছে আমার পরিবারর পক্ষ থেকে। এর মধ্যে একটি গরু নিজের টাকায় কিনেছি। এই প্রথম নিজের টাকায় গরু কিনেছি। কালো গরু আমার খুব প্রিয়। তাই কালো গরুই কিনেছি। বাসায় আনার পরই ওর নাম দিয়েছি ‘রাজাবাহাদুর’।’’

অনেক আগে থেকেই তো টাকা রোজগার করছেন, নিজের টাকায় কোরবানি এতো পরে কেন? জবাবে বুবলী বলেন, ‘অনেক আগে থেকেই জব করি এটা সত্যি। তবে পরিবারের ছোট মেয়ে হওয়ায় আমার টাকা দিয়ে কোরাবানি দেব, এটা কেউ হতে দেয়নি। পরিবার থেকে সবাই বলতো তুমি এখনও ছোট। আরও বড় হও, পরে দিও। তবে এবার পরিবার আমাকে সুযোগ দিয়েছে। নিজের টাকায় কেনা গরু কোরাবানি দিচ্ছি। এ জন্য অনেক ভালোলাগা কাজ করছে।’ সমকাল

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর