,

সত্যিকারের নায়লা নাঈম! (ভিডিও)

news-image

ডেস্ক রিপোর্ট : ‘সোনাবন্দে’, হাসন রাজার বিখ্যাত গান। গানটি নতুন করে গেয়েছেন এই প্রজন্মের শিল্পী লুবনা লিমি। তিনি বলছেন, ঈদ উৎসবকে প্রাধান্য দিয়ে গানটির পরিকল্পনা করা হয়েছিলো। আমার ভালো লেগেছে বলেই গেয়েছি। পুরো আয়োজনও ভালোভাবে সম্পন্ন হয়েছে। আমার বিশ্বাস, শ্রোতাদের ঈদের আনন্দ বাড়িয়ে দেবে এই গান।

গানটিকে নতুন করে ঢেলে সাজিয়ে সংগীতায়োজন করেছেন সেতু চৌধুরী। ‘সোনাবন্দে’ গানটির মিউজিক ভিডিও নির্মাতা সৈকত রেজা।

প্রায় চার মিনিট ধরে নায়লার ধারালো ফিগারের জৌলুস ভরা উপস্থিতি রয়েছে ভিডিওতে। তিনি বলছেন, এটি খুবই সুন্দর কাজ হয়েছে। হাসন রাজার বহুল প্রচলিত একটি গানে দারুণ নান্দনিকতা দেখিয়েছেন এটির নির্মাতা সৈকত রেজা। একদম মডার্ন ফিউশনে গানটির ভিডিও করা হয়েছে।
কাজটি করে খুবই সন্তুষ্ট নায়লা নাঈম।

তিনি ধন্যাবাদ দিয়েছেন কোরিওগ্রাফার, ডিওপি-সহ পুরো টিমকে, এমন সুন্দর একটি কাজ উপহার দেয়ার জন্য।

নায়লা বলছেন, আমি যে রূপ-সৌন্দর্য-গ্লামার নিজের মধ্যে ধারণ করি, আমার মনে হয়েছে এবারই প্রথমবারের মতো সেটিকে শতভাগ ফুটিয়ে তুলতে পেরেছেন নির্মাতা। আমার দর্শক ভক্তরা সোনাবন্দে মিউজিক ভিডিওতে সত্যিকারের নায়লা নাঈমকে খুঁজে পেয়েছেন। তারা সবাই এটির প্রশংসা করেছেন।

ডেডলাইন এন্টারটেনমেন্ট-এর ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে ‘সোনাবন্দে’। মিউজিক ভিডিওটি চিত্রায়িত হয়েছে সোনারগাঁও এর পানাম নগরে।
চিত্রগ্রহণে বিকাশ সাহা। কোরিওগ্রাফিতে আরিফ ও রোহান। বার্তা ২৪

এ জাতীয় আরও খবর

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস