,

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

news-image

নিউজ ডেস্ক: দেশের প্রধান ঈদ জামাত সকাল ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২২ আগস্ট) সকাল ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় ঈদগাহের জামাতে রাষ্ট্রপতি আব্দুল হামিদসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন।

নামাজ শেষে দেশ ও জাতির জন্য বিশেষ মোনাজাত করা হয় জাতীয় ঈদগাহ মাঠে। এদিকে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল আজহার প্রথম ও দ্বিতীয় ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। যথাক্রমে সকাল ৭টায় ও ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়।

বায়তুল মোকাররমে এবারের ঈদের পাঁচটি জামাতের আয়োজন করা হয়েছে। বায়তুল মোকাররমে সকাল ৭টায় প্রথম জামাতের পর দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাতটি হবে বেলা পৌনে ১১টায়।

এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডের মসজিদ, মাঠসহ বিভিন্ন স্থানে ৪০৯টি ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল সাড়ে সাতটায় ঈদের একটি মাত্র জামাত অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর