,

রেসিপি: সেমাইয়ের কাস্টার্ড পুডিং

news-image

ঈদের সকালে মিষ্টি আইটেম না থাকলে কি চলে? ঈদের দিন বিভিন্নভাবে সেমাই রান্না করি আমরা। লাচ্ছা সেমাই, জর্দা সেমাই, দুধ সেমাই তো করা হয় সবসময়ই। এবার খানিকটা ব্যতিক্রমী স্বাদের এই সেমাইয়ের আইটেমটি রান্না করে ফেলতে পারেন। সেমাইয়ের কাস্টার্ড পুডিং পরিবেশন করতে পারবেন অতিথি আপ্যায়নেও।
সেমাইয়ের কাস্টার্ড পুডিং
উপকরণ
সেমাই- ১ কাপ
মাখন- ১ টেবিল চামচ
তরল দুধ- আড়াই কাপ
চিনি- স্বাদ মতো
ভ্যানিলা কাস্টার্ড পাউডার- ২ টেবিল চামচ
লিকুইড হুইপিং ক্রিম- আধা কাপ
ভ্যানিলা এসেন্স- ১ চা চামচ
কাঠবাদাম/পেস্তা বাদাম- সাজানোর জন্য
প্রস্তুত প্রণালি
প্যানে মাখন গরম করে সেমাই ভেজে নিন। সেমাই বাদামি রং হয়ে আসলে ২ কাপ দুধ দিয়ে দিন। কিছুক্ষণ জ্বাল করুন সেমাই ও দুধ। ৬ থেকে ৭ মিনিট পর চিনি দিয়ে দিন। ভ্যানিলা কাস্টার্ড পাউডার আধা কাপ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি অল্প অল্প করে ঢালুন সেমাইয়ের পাত্রে। ঢালার সময় নাড়তে হবে অনবরত। সেমাই থকথকে হয়ে গেলে স্কয়ার আকৃতির পাত্রে ঢেলে নিন। উপরের অংশ চামচ দিয়ে ভালো করে মসৃণ করুন।

একটি বাটি ডিপ ফ্রিজে রাখুন। ১০ মিনিট পর বাটি বের করে লিকুইড হুইপিং ক্রিম ও ভ্যানিলা এসেন্স একসঙ্গে ফেটিয়ে নিন ভালো করে। ২ চা চামচ চিনি দিয়ে আবার ফেটান। ক্রিম প্রস্তুত হয়ে গেলে ঠাণ্ডা সেমাইয়ের উপর এক লেয়ারে বিছিয়ে দিন ক্রিম। কাঠবাদাম ও পেস্তাবাদাম কুচি ছিটিয়ে ফ্রিজে রেখে দিন সেমাইয়ের কাস্টার্ড পুডিং। ঠাণ্ডা হলে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর