,

মসজিদুল হারামের ইমাম গ্রেপ্তার

news-image

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের মক্কায় অবস্থিত মসজিদুল হারাম বা কাবা শরিফের ইমাম শেখ সালেহ আল তালিবকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে খালিজ টাইমস।

সৌদি রাজ পরিবারের গৃহীত নানা কাজ যা ইসলামের দৃষ্টিতে সমর্থনযোগ্য নয় এমন সব বিষয় নিয়ে বক্তব্য দেয়ায় আল তালিবকে গ্রেপ্তার করা হয়েছে বলে পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত সৌদি কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

২০১৭ সাল থেকে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে চালানো দুর্নীতিবিরোধী অভিযানের সময় থেকে রাজ পরিবারের বিরুদ্ধে কথা বলায় বহু মানবাধিকার কর্মী, সাংবাদিক, ব্যবসায়ী এবং আধুনিক চিন্তাশীল আলেমদের গ্রেপ্তার করা হয়েছে।

সম্প্রতি কারাগারে থাকা প্রখ্যাত ইসলামী বিশেষজ্ঞ শেখ সুলেইমান দয়েসের মৃত্যু হয়। কারাগারে নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সমালোচনা করায় ২০১৬ সালের এপ্রিলে তাকে গ্রেপ্তার করে সৌদি কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর