,

বাগদানের পর অনাথ আশ্রমে প্রিয়াঙ্কা-নিক

news-image

বিনোদন ডেস্ক: বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া এবং মার্কিন গায়ক নিক জোনাসের বাগদান সম্পন্ন হয়েছে গত ১৮ আগস্ট। বাগদান পর্ব শেষ করে পরদিন প্রিয়াঙ্কা-নিক মুম্বাইয়ের একটি অনাথ আশ্রমে যান। এসময় নিকের বাবা পল কেভিন জোনাস ও মা ডেনিস মিলার জোনাসও ছিলেন।

অনাথ আশ্রমের শিশুদের সঙ্গে প্রিয়াঙ্কা-নিক সময় কাটান। শিশুদের গান গেয়ে শোনান নিক জোনাস। এরই মধ্যে সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে।

সেখানে দেখা যায়, অনাথ আশ্রমে গিয়ে নিক জোনাস যখন গান গাইছেন, সেই সময় হাসি মুখে তার দিকে তাকিয়ে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।

নিকের বাবা পল কেভিন জোনাসকে ছেলের গানের ভিডিও করতে দেখা যায়। শনিবার এনগেজমেন্ট পার্টির পরদিনই প্রিয়াঙ্কার সঙ্গে সোজা অনাথ আশ্রমে চলে যান নিক জোনাস ও তার বাবা-মা।

প্রিয়াঙ্কা-নিকের বাগদান হলেও বিয়ে কবে হবে সেই বিষয়ে জানা যায়নি। বেশ কিছু দিন ধরেই এই তারকা জুটির প্রেম নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে।

কিছুদিন আগেই সালমান খানের সঙ্গে ‘ভারত’ সিনেমায় অভিনয়কে ঘিরে কিছুটা দ্বন্দ তৈরি হয়েছে প্রিয়াঙ্কার। হঠাৎ ‘ভারত’-এ অভিনয় করতে অস্বীকৃতি জানায় প্রিয়াঙ্কা। এতে চটে যান সালমান। তবে নিক-প্রিয়াঙ্কার বাগদান অনুষ্ঠানে সালমানের বোন অর্পিতা হাজির হয়েছিলেন ঠিকই।

সালমানের বোনের সঙ্গে প্রিয়াঙ্কার বন্ধুত্ব অনেক দিনের। যুক্তরাষ্ট্রে অর্পিতার বাড়িতে প্রায়ই দেখা যায় প্রিয়াঙ্কাকে। এবার প্রিয়াঙ্কা-নিকের বাগদান অনুষ্ঠানেও হাজির হয়েছিলেন অর্পিতা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর