,

টানা চারদিন বন্ধ সিরিয়ালের শুটিং, বিপাকে কলকাতার চ্যানেলগুলো

news-image

কলকাতা প্রতিনিধি: কলকাতার টালিউডে অভিনেতা অভিনেত্রীদের আর্টিস্ট ফোরামের সঙ্গে প্রযোজকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মতবিরোধের জেরে টানা চারদিন ধরে টলিউডে শুটিং বন্ধ। এরফলে সমস্যায় পড়েছে কলকাতার বিভিন্ন টিভি চ্যানেলে চলা মেগা টিভি সিরিয়াল এবং ছোটখাটো সিরিয়ালগুলি।

বিভিন্ন দাবি দাওয়া এবং পেমেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে টলিউডের প্রযোজকদের সঙ্গে অভিনেতা অভিনেত্রীদের বিবাদের জেরে গত ১৮ আগস্ট থেকে টলিউডে বন্ধ রয়েছে শুটিং।

টলিউডের অভিনেতা অভিনেত্রীদের আর্টিস্ট ফোরাম মঙ্গলবার জানায়, শুটিং বন্ধ রেখেছেন প্রযোজকেরা। এই সমস্যার জন্য অভিনেতা-অভিনেত্রীরা কোনোভাবেই দায়ী নয়। তাদের স্পষ্ট বক্তব্য, প্রযোজকেরা তাদের দাবি দাওয়া মেনে নিলেই শুটিং-এর কাজ শুরু হয়ে যাবে।

আর্টিষ্ট ফোরামের পক্ষ থেকে বলা হয়, প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে সমস্ত অভিনেতা-অভিনেত্রীদের বেতন দিতে হবে। বকেয়া বেতন যা রয়েছে সব পরিশোধ করতে হবে। শিল্পীদের দিনে সর্বোচ্চ ১০ ঘণ্টা পর্যন্ত কাজ করাতে হবে। দিনে ১০ ঘণ্টার বেশি কাজ করলেই ঘণ্টাপ্রতি দিতে হবে অতিরিক্ত টাকা।

আর্টিস্ট ফোরামের বৈঠকে অভিনেতা প্রসেনজিত চট্টোপাধ্যায় বলেন, শুটিং বন্ধ রয়েছে। টলিপাড়ায় অচলাবস্থা তৈরি হয়েছে। এই অচলাবস্থার জন্য আর্টিস্টরা দায়ী নন। শুটিং বন্ধ রেখেছেন প্রযোজকেরা। আর্টিস্টদের পাওনা নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে প্রযোজকদের ওয়েলফেয়ার সংগঠন এবং আর্টিস্ট ফোরামের মধ্যে। আর্টিস্টরা ধর্মঘটে যাননি, প্রযোজকেরা চাইলেই শুটিং শুরু হয়ে যাবে।

এদিকে, টলিউডের আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, আর্টিস্টদের বকেয়া পাওনা নিয়ে একটি মউ চুক্তি স্বাক্ষরিত হয়েছিলো আর্টিস্ট ফোরাম এবং প্রযোজকদের সংস্থার মধ্যে। সেই চুক্তি অনুযায়ী নির্দিষ্ট তারিখের মধ্যে আর্টিস্টদের সমস্ত বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার কথা। কিন্ত সেই মউ চুক্তি এখন অস্বীকার করছেন প্রযোজকেরা। তারা আর্টিষ্টদের দাবি দাওয়া মানছেন না। যার কারণেই টলিপাড়ায় এই অচলবস্থা তৈরি হয়েছে। প্রযোজকেরা আর্টিস্ট ফোরামের দাবি দাওয়া মেনে কল টাইম দিলেই টলিউডের অভিনেতা অভিনেত্রীরা কাজে যোগ দেবেন বলেও জানানো হয়েছে।

এই পরিস্থিতিতে কলকাতার বিভিন্ন টিভি চ্যানেলে চলা ধাবাহিকগুলোর কাছে নতুন এপিসোডের ব্যাঙ্কিং শেষ। ফলে বাধ্য হয়ে অনেক চ্যানেল পুরনো এপিসোড দেখানো শুরু করে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর