,

গরিবের ১১ বস্তা চাল নিজের ঘরে, ইউপি সদস্য আটক

news-image

নিউজ ডেস্ক।। ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল চুরির অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ সদস্য রেজাউল ইসলামকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ব্রহ্মরাজপুর ইউনিয়নের শাল্লী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে ১১ বস্তা ভিজিএফের চাল।

ঘটনাস্থল থেকে সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক প্রদীপ রায় জাগো নিউজকে বলেন, ভিজিএফের চাল অসহায়-দুস্থদের মাঝে বিলি-বণ্টন না করে ইউপি সদস্য রেজাউল ইসলাম নিজ বাড়িতে রেখেছেন- এমন গোপন সংবাদে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালানো হয়।

অভিযানে তার নিজ বাড়ি ও আশেপাশের বাড়ি থেকে ১১ বস্তা চাল উদ্ধার করা হয়। খবর পেয়ে বাড়ির পাশে ধান রাখা গোলার মধ্যে লুকিয়ে পড়েন ইউপি সদস্য রেজাউল ইসলাম। পরে সেখান থেকে তাকে আটক করা হয়েছে।

উপপরিদর্শক প্রদীপ রায় আরও বলেন, এ ঘটনায় ব্রাহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম শহিদুল ইসলাম বাদী হয়ে আটক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। উৎস: জাগোনিউজ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর