,

নান্নুর পরিবারের পাশে মির্জা ফখরুল

news-image

বরিশাল প্রতিনিধি: বরিশাল বিভাগের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সরকারি বিএম কলেজের সাবেক ভিপি নান্নুর পরিবারের সঙ্গে দেখা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইনসেটে : গ্রেপ্তার নান্নু ও বরিশাল জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম।

নিরাপদ সড়ক চাই আন্দোলন চলাকালে গ্রেপ্তার কারাবন্দি মাহবুবুল হক নান্নুর পরিবারের সঙ্গে দেখা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী রোডের বাসায় গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেন ফখরুল।

এসময় তিনি নান্নুর পরিবারের সদস্যদের সান্তনা দেন ও শীঘ্রই তাকে কারাগার থেকে মুক্ত করার আশ্বাস দেন।

বিএনপি মহাসচিবের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা সুমন দেওয়ানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মাহবুবুল হক নান্নু বিএনপির বরিশাল বিভাগের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সরকারি বিএম কলেজের সাবেক ভাইস প্রেসিডেন্ট (ভিপি)। গত ৫ আগষ্ট(রোববার) রিক্সাযোগে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের দিকে যাওয়ার সময় রমনা থানাধীন কর্ণফুলি মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এসময় তার সঙ্গে ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, বরিশাল জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দল বরিশাল জেলার সভাপতি জেএম আমিনুল ইসলাম। ওইদিন রাতেই তাদেরকে রমনা থানায় হস্তান্তর করা হয়। দুইটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। একটি মামলায় তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তাছাড়া অপর মামলাটিতে তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে বিচারক। এরপর থেকেই তারা কারাবন্দি আছেন। সূত্র: দৈ.আ.স

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর