,

জাজের কর্ণধার কী উপহার দিলেন পূজার জন্মদিন?

news-image

বিনোদন ডেস্ক।। ঢাকায় সিনেমার নবাগত নায়িকা পূজা চেরির জন্মদিন ছিল গতকাল। পুজার জন্মদিন বিশেষভাবেই উদযাপন করেছে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া।

গতকাল সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার অফিসে কেক কেটে উদযাপন করা হয় এই নায়িকার জন্মদিনের অনুষ্ঠান। এই সময় জাজের প্রযোজিত পূজা অভিনীত পরবর্তী চলচ্চিত্র মুক্তির তারিখও ঘোষণা করা হয়।

পূজা এখনও মাত্র দশম শ্রেণির ছাত্রী। ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেবেন তিনি। ওই পরীক্ষায় পূজা যদি ভালো রেজাল্ট করেন তাহলে তার জন্য রয়েছে বড় উপহার।

কেক কাটার সময় আবদুল আজিজ পূজাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করেন পূজা তোমার রেজাল্ট কেমন হবে?

উত্তরে পূজা বলেন,আমি সময় পেলে পড়ালেখা করি। মুঠোফোনে পাঠ্যবই এর ছবি তুলে রাখি। বাইরে থাকলেও ফ্রি টাইমে পড়ি। আশা আছে, অবশ্যই ভালো রেজাল্ট করবো।’

পূজার এমন উত্তরের পরই জাজের কর্ণধার বলেন, ‘পূজা যদি ভালো রেজাল্ট করে তাহলে তাকে একটি গাড়ি উপহার দেওয়া হবে। অবশ্যই ভালো গাড়িই দেওয়া হবে। ওই সময়ে যেটা লেটেস্ট মডেল থাকবে সেটিই সে পাবে।

উল্লেখ্য, ২০১২ সালে জাজের প্রথম ছবি ‘ভালোবাসার রঙ’-এ শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন পূজা চেরি। তার কয়েক বছর পর জাজের ‘নূর জাহান’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষিক্ত হন পূজা। এরপর তিনি ‘পোড়ামন ২’ ছবিতেও কাজ করেন। নায়িকা হিসেব দুটি ছবি মুক্তি পাওয়ার পরই তারকা বনে যান পূজা। উৎস: একুশে টেলিভিশন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর