,

সেই ‘সেফুদা’র বিরুদ্ধে মামলা

news-image

জার্মান প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত এবং সমালোচিত ব্যক্তি সিফাত উল্লাহ ওরফে সেফুদার বিরুদ্ধে মামলা করেছেন জার্মান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুন্না।

দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং প্রশাসনিক ব্যক্তিদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, অশ্লীল এবং বেপরোয়া কথাবার্তা ছড়ানোর দায়ে অস্ট্রিয়া প্রবাসী সেফুদার বিরুদ্ধে এই মামলা করা হয়।

বাংলাদেশ সময় সোমবার বেলা ১২টার দিকে জার্মান বোন পুলিশ স্টেশনে এই মামলা করা হয়।

এ ব্যাপারে বাদী মেহেদী হাসান মুন্না জানান, ইউরোপে বসে একজন ব্যক্তি এসব কুরুচিপূর্ণ মন্তব্য করছে অথচ সেখানে আমাদের অনেক নেতা আছেন তারা কোন ব্যবস্থা নিচ্ছেন না।

মেহেদী হাসান মুন্না আরও জানান, সর্ব-ইউরোপিয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়ার সাথে পরামর্শ সাপেক্ষে মামলার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করি।

এদিকে সিফাত উল্লাহ’র স্ত্রী বিভিন্ন গণমাধ্যমে দাবি করেছেন, তিনি আসলে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। ২৮ বছর ধরে তিনি অস্ট্রিয়ায় বসবাস করছেন। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর