,

‘মওদুদ নাটক সাজিয়ে লন্ডনের যুবনেতার সুদৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন’

news-image

নোয়াখালী প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনা, নীল নকশা ও বাস্তবায়ন হয়েছে তারেক জিয়ার নির্দেশে। সবাই জানেন লন্ডনের এই যুবনেতা আমাদের এলাকার একজনকে পছন্দ করেন না। তিনি তাই এখানে এসে নাটক সাজিয়ে যুবনেতার সুদৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।

মঙ্গলবার বিকেলে নোয়াখালীর করিরহাট উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ২১ আগস্টের গ্রেনেড হামলার প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেছেন।

মন্ত্রী আরও বলেন, কোকোর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছুটে গিয়েছিলেন সন্তান হারা মাকে সান্ত্বনা দিতে। কিন্তু তারা প্রধানমন্ত্রীর মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে। ঘরের দরজা যে দিন বন্ধ হলো, সেই দিনই সংলাপের দরজা বন্ধ হয়ে গেছে। ২০০৪ সালে ঠিক আগস্ট মাসে ২১ তারিখ তারা বর্তমান প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে হত্যা করার টার্গেট করেছিল। শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড ছুড়ে মেরেছিলো। কিন্তু গ্রেনেডটি ট্রাকের ভিতরে না পড়ে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে নীচে পড়ে যায়। যে কারণে শেখ হাসিনা বেঁচে যান। যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে না থাকতো তাহলে আজকের এই উন্নয়নের বাংলাদেশ দেখা যেতো না।

প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামচ্ছুদ্দিন সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান, কবিরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মো. হানিফ, সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান রতন, প্রবীণ আওয়ামী লীগ নেতা মফিজ উল্যাহ বিকম, জেলা যুবলীগের আহবায়ক ইমন ভট্ট, জেলা ছাত্রলীগের সভাপতি আসদুজ্জামান আরমানসহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর