,

হুমকি মাথায় রেখে পরিকল্পনা গ্রহণ করেছি: আইজিপি

news-image

গাজীপুর প্রতিনিধি: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, আমরা মনে করি না, কোনো থ্রেট (হুমকি) আছে, আমরা প্রত্যেকটি হুমকি মাথায় রেখে পরিকল্পনা গ্রহণ করেছি এবং সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছি।

তিনি বলেন, আমরা কনফিডেন্ট যে, নিরাপত্তা আমরা সবাইকে দিতে পারব।

মঙ্গলবার বিকালে গাজীপুর চৌরাস্তায় সড়ক-মহাসড়কের পরিস্থিতি দেখতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সারা দেশে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ সব অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে বলে স্বস্তি প্রকাশ করেন পুলিশপ্রধান। আগামী দিনগুলোতেও পুলিশ বিভাগ একইভাবে দায়িত্ব পালন করবে বলে জানান তিনি।

জাবেদ পাটোয়ারী বলেন, ‘ঈদুল আজহার সময়ে দুটি চ্যালেঞ্জ থাকে। এ সময়ে জনগণ গ্রামে যায় এবং পশুবাহী গাড়ি শহরমুখী হয়। এ দুটি চ্যালেঞ্জকেই আমরা মোকাবেলা করতে পেরেছি। এখন পর্যন্ত ঈদের মার্কেটের পাশাপাশি পশুর মার্কেটে নিরাপত্তা আমরা দিয়েছি। কোথাও পশুর ঘাটতি নেই। যানবাহনে কোনো প্রতিবন্ধকতা দেখা যায়নি।’

সড়ক-মহাসড়কে কোনো যানজট নেই, তবে অনেক গাড়ির চাপে গতি কিছুটা শ্লথ বলে মন্তব্য করেন আইজিপি।

তিনি বলেন, ‘যখন লাখ লাখ মানুষ বাড়ি যেতে চাইবে, অনেকগুলো গাড়ি রাস্তায় আসবে, স্বাভাবিকভাবেই গতি কিছুটা শ্লথ হবেই। আমরা তো এটা আশা করতে পারি না, যখন রাস্তায় গাড়ি কম থাকবে সেই সময়ের গতি আর বেশি গাড়ি থাকা অবস্থায় রাস্তার পরিস্থিতি একই রকম হবে। এ কারণে গতি হয়তো কিছুটা কম হতে পারে, কিন্তু কোথাও কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়নি।’

তবে নদীর স্রোত বেশি থাকায় দৌলতদিয়া ঘাটে গাড়ি পারাপারে সময় কিছুটা বেশি লাগছে উল্লেখ করে আইজিপি বলেন, ‘প্রকৃতির ওপর কারো হাত নেই, সেখানে আমরা অসহায়। এ কারণে ঘাটে গাড়ির কিছুটা জট হয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন আইজিপির ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল্লাহ আল মামুন, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলামসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর