,

শিক্ষার্থীদের জামিন দেয়ায় ড. কামালের স্বস্তি

news-image

নিউজ ডেস্ক: নিরাপদ সড়ক ও কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ঈদের আগে জামিনে মুক্তি দেয়ায় স্বস্তি বোধ করছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নিজের এই স্বস্তির কথা জানান তিনি।

বিবৃতিতে ড. কামাল হোসেন বলেন, ‘ঈদের আগে শিক্ষার্থীদের জামিনে মুক্তি দেওয়ার যে ঐকান্তিক অনুরোধ আমি সরকারের কাছে রেখেছিলাম, গত দু দিনে তার একটা উল্লেখযোগ্য প্রতিফলন দেখতে পেয়ে আমি স্বস্তি পেয়েছি।’

তিনি বলেন, ‘সন্তোষজনক যে, বাংলাদেশের জনপ্রশাসনের দায়িত্বশীলেরা বিবেক-বুদ্ধি দ্বারা নিজেদের পরিচালিত করার একটি ভালো নজির স্থাপন করেছেন।’

ড. কামাল হোসেন বলেন, ‘আমি আশা করব, আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে আরও যেসব পদক্ষেপ নেয়া সমীচীন, তা অনতিবিলম্বে গ্রহণ করা হবে।’ যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর