,

রোনালদোর থেকেও রাকিটিচের দাম বেশি চাচ্ছে বার্সেলোনা

news-image

স্পোর্টস ডেস্ক : সাবেক রিয়াল মাদ্রিদ ও পর্তুগিজ সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদোর থেকে অনেক অনেক পিছিয়ে ক্রোয়েশিয়ার ইভান রাকিটিচ। তবে সেই রোনালদোর চেয়েও দামি ফুটবলার হতে যাচ্ছেন রাকিতিচ। জশ-খ্যাতির বিচারে দুজনের মধ্যে যোজন যোজন দূরত্ব।

কেউ কেউ তো দুজনের মধ্যে তুলনাও টানতে চান না। কিন্তু ট্রান্সফার ফির মার্কেটে রোনালদোর থেকেও বেশি দামি রাকিতিচ! এও কি সম্ভব? ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই ইভান রাকিচিতকে দলে ভেড়াতে চাচ্ছে। বার্সেলোনার সঙ্গে ২০২১ পর্যন্ত চুক্তি রাকিতিচের। বিশ্বকাপের দারুণ পারফরম্যান্সে তার বাজার দর এখন বেশি। তাই বার্সেলোনাও বাই-আউট ক্লজ বাড়িয়ে দিয়েছে।

বার্সেলোনা কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, ইভান রাকিতিচকে পেতে ১২৫ মিলিয়ন ইউরো দিতে হবে। অথচ ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে গিয়েছে ১১২ মিলিয়ন ইউরোতে। বার্সেলোনার কোচ আরনেস্তো ভেলভার্দে রাকিতিচকে দলের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে ঘোষণা করেছেন। নিয়মিত তাকে খেলানোর কথাও জানিয়েছেন কোচ। কিন্তু পিএসজি তাকে দলে নিতে দৃঢ় প্রতিজ্ঞ। তবে ফ্রান্সের ক্লাবটিও রয়েছে ঝামেলায়।

নেইমার ও এমবাপ্পেকে সাইন করানোয় তাদের ফিন্যানসিয়াল ফেয়ার প্লে’ শেষের পথে। নতুন কোনো খেলোয়াড়কে কিনতে হলে কমমূল্যে কিনতে হবে। নয়তো অপেক্ষা করতে হবে পরের মৌসুম পর্যন্ত। এমন অবস্থায় রাকিতিচকে ছেড়ে দিবে নাকি সেটাও দেখার।

২০১৪ সালে সেভিয়া থেকে বার্সেলোনায় নাম লেখানো রাকিতিচ কাতালান ক্লাবটির হয়ে একটি চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি লা লিগাসহ নয়টি শিরোপা জিতেছেন। মার্কা

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর